পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধে শক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
আইনশৃঙ্খলা রক্ষা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নজরদারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ক্ষেত্রে (পণ্য পরিবহনে) চাঁদাবাজি হলে সংশ্লিষ্ট সবাইকে শক্তভাবে ব্যবস্থা নিতে বলেছেন তিনি। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব সভার বৈঠকে তিনি এসব নির্দেশ দেন। সচিব সভা শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এসব তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইনশৃঙ্খলা…

