আলফাডাঙ্গায় র্যাবের হাতে আটক মেম্বারের মুক্তি চেয়ে মানববন্ধন
আজিজুর রহমান দুলালঃ র্যাবের হাতে আটক বার বার নির্বাচিত মেম্বার ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সৈয়দ শরিফুল ইসলাম (সরফেজ)এর নিঃশর্ত মুক্তি , ষড়যন্ত্রমূলক অভিযোগের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১০টায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা সদর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন আওয়ামী যুবলীগ এবং এলাকাবাসীর যৌথ আয়োজনে…

