আমরা হয় সরকারি দল নয়তো শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকবোঃ সারজিস আলম

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, জাতীয় নাগরিক পার্টি দেশের রাজনীতিতে ৪৬ নম্বর রাজনৈতিক দল হতে আসে নাই। আমরা হয় জনগণের প্রতিনিধিত্ব করে সরকারি দল হিসেবে থাকবো, নয়তো শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকবো। জাতীয় পার্টির মতো পোষা রাজনৈতিক দল হইতে আমরা আসি নাই। তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে…

ফরিদপুরে ট্রাকচাপায় জামায়াতের যুব বিভাগের সভাপতি নিহত

ফরিদপুরে ট্রাকচাপায় জামায়াতে ইসলামী ফরিদপুর পৌর যুব বিভাগের সভাপতি ও আইনজীবী অ্যাডভোকেট মোসাদ্দেক আহমেদ বশির (৪২) নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের চালক ও তার মহুরি মজিবুর রহমান গুরুতর আহত হন। রবিবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে ফরিদপুর-খুলনা মহাসড়কের বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত মোসাদ্দেক আহমেদ বশির ফরিদপুর জেলা সদরের চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখাঁরহাট এলাকার মৌলভী…

নেপালের মন্ত্রিসভায় যুক্ত হলেন তরুণদের প্রিয় ২ মুখ

নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি রবিবার গত মাসে জেন-জিদের নেতৃত্বে হওয়া গণ-অভ্যুত্থানের পর গঠিত তার অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। মন্ত্রিসভায় দুজন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা তরুণদের মধ্যে জনপ্রিয় হিসেবে পরিচিত। গত ৮-৯ সেপ্টেম্বরের এই অস্থিরতা সামাজিক যোগাযোগ মাধ্যমে সংক্ষিপ্ত সময়ের জন্য নিষেধাজ্ঞা আরোপের কারণে শুরু হয়েছিল, কিন্তু দীর্ঘদিনের অর্থনৈতিক দুর্দশা এবং দুর্নীতির কারণে তা আরো…

বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট অনলাইনে পাওয়া যাবে

দুই ম্যাচ বাকী থাকতেই এএফসি এশিয়ান কাপ বাছই পর্ব থেকে ছিটকে গেছে বাংলাদেশ। বাছাইপর্বে প্রথম ৪ ম্যাচ খেলে এখনও জয়শূন্য হ্যাভিয়ের কাবরেরার দল। আগামী ১৮ নভেম্বর ঘরের মাঠে ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। মূল পর্বে খেলতে না পারলেও এই ম্যাচ নিয়ে বাংলাদেশের ভক্তদের উন্মাদনার কমতি নেই। ঢাকার জাতীয় স্টেডিয়ামে সুনীল ছেত্রীদের মোকাবিলা করবে হামজা…

জামায়াতে নেতৃত্ব নির্বাচন, নভেম্বরেই ঘোষণা নতুন আমিরের

রোববার (২৬ অক্টোবর) আমির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম জানান, সব জেলা ইউনিটের রুকন সম্মেলনে চলমান ভোটগ্রহণ চলতি মাসেই শেষ হলে নতুন আমিরের নাম নভেম্বরেই চূড়ান্ত করা হবে। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠার পর বিগত দেড় দশক জামায়াতে ইসলামী কঠিন সময় পার করলেও ‘২৪-এর গণঅভ্যুত্থান’-এর পর দলটি কিছুটা স্বস্তির…

মার্কিন প্রেসিডেন্টের ‘সময় নষ্ট’ মন্তব্যে মস্কোর জবাব: ট্রাম্পই আগে বৈঠক পেছাতে চেয়েছিলেন

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বৈঠক হবে হবে করেও হয়নি। শেষ মূহূর্তে বৈঠক স্থগিত রাখা হয়। এরই মধ্যে রবিবার ট্রাম্প দাবি করেন, পুতিনের সঙ্গে দেখা করে তিনি আর সময় নষ্ট করতে চান না। তাঁর ওই মন্তব্যের পরই এ বার মুখ খুলল রাশিয়াও। ক্রেমলিন জানিয়ে দিল, ট্রাম্পই প্রথম…

ঢাকাসহ ৫ বিভাগে প্রার্থীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক সোমবার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী চূড়ান্তকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা—এই পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে মতবিনিময় করবেন তারেক রহমান। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। শায়রুল কবির খান বলেন,…

বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধি: আইএমএফের প্রশংসা

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপপরিচালক থমাস হেলব্লিং বলেছেন, ‘রিজার্ভের সঞ্চয়কে আইএমএফ-সমর্থিত কর্মসূচির কেন্দ্রীয় লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়, বিশেষ করে যেহেতু দেশটি এখনও পেমেন্ট ভারসাম্যের চাপের সম্মুখীন হচ্ছে। গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) হংকংয়ে আয়োজিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে…

চলে গেলেন জনপ্রিয় বলিউড অভিনেতা সতীশ শাহ

বলিউডের জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ আর নেই।  আজ শনিবার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। জানা গেছে, কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছে বর্ষীয়ান এই অভিনেতার। সতীশ শাহের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের বন্ধু ও সহঅভিনেতা জনি লিভার। তিনি জানান, ‘চল্লিশ বছরের বন্ধুকে…