ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়ায় সব সৈকত বন্ধ করল আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল কুওয়াইন উপকূলে ট্যাংকার থেকে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার কারণে দেশটির সব সমুদ্র সৈকত ও উপকূলীয় এলাকা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (২৩ অক্টোবর) আরব আমিরাতের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া ওই বিবৃতিতে মন্ত্রণালয়…

আরব আমিরাতে নতুন শ্রম আইন: পাঁচ ধরনের নিয়ম লঙ্ঘনে ১ লাখ থেকে ১০ লাখ দিরহাম পর্যন্ত জরিমানা

সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন লঙ্ঘন করে কর্মী নিয়োগের ক্ষেত্রে বড় অংকের জরিমানার বিধান রয়েছে। শ্রম আইন না মেনে কোনো কর্মী নিয়োগ করলে ১,০০,০০০ দিরহাম থেকে ১,০০,০০,০০০ দিরহাম পর্যন্ত জরিমানা হতে পারে। নিচে বিষয়গুলো দেওয়া হলো: ১. মন্ত্রণালয়ের পূর্বানুমতি বা ওয়ার্ক পারমিট (Work Permit) না নিয়ে কোনো কর্মী নিয়োগ দেওয়া। ২. কোনো কর্মীকে নিয়োগ বা…

আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ গ্রেড-১ পদে পদোন্নতি: বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র অভিনন্দন

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব তারেক আহমেদ গ্রেড-১ (সচিব/ফরেন সার্ভিস একাডেমি রেক্টর/গ্রেড-এ রাষ্ট্রদূত) পদে পদোন্নতি লাভ করায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশের ভিত্তিতে তাঁর এই পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়। বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই-এর নেতৃবৃন্দ অভিনন্দন বার্তায় বলেন,…

সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন? সাবধান! এই সাধারণ ওষুধগুলোই হতে পারে বিপদের কারণ

দুবাই: সংযুক্ত আরব আমিরাতের ওষুধ বিষয়ক প্রধান কর্তৃপক্ষ ‘এমিরেটস ড্রাগ এস্টাবলিশমেন্ট’ (ইডিই) আগামী ১ নভেম্বর থেকে গৃহপালিত পশু ও খামারজাত পশুপাখির চিকিৎসায় ব্যবহৃত বহুল প্রচলিত অ্যান্টিবায়োটিক ‘সিপ্রোফ্লক্সাসিন’ (Ciprofloxacin)-এর ভেটেরিনারি ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে। এই নিষেধাজ্ঞা ভেটেরিনারি ওষুধ এবং কাঁচামাল—উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এই সিদ্ধান্তের ফলে মোট নয়টি নিবন্ধিত পণ্য সরাসরি প্রভাবিত হবে। এর মধ্যে আটটি…

হাটহাজারী সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

‎হাটহাজারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও স্থায়ী কমিটির প্রধান মো. নজরুল হাসান এবং সংগঠনের সহসাধারণ সম্পাদক রুবেল চৌধুরীর রত্নগর্ভা মায়ের মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।‎‎‎রোববার (১৮ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহর হুদাইবিয়া রেস্টুরেন্টের হলরুমে হাটহাজারী সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সহসভাপতি মোহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুজিবুল হক…

শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদান: ‘বিপিসি এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’-এ ভূষিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ড. জিনাত রেজা খান

সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি: শিক্ষা, গবেষণা ও প্রযুক্তির আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করে চলা বিশিষ্ট শিক্ষাবিদ, সাইবার এথিকস বিশেষজ্ঞ ও গবেষক ড. জিনাত রেজা খান ‘বাংলাদেশ প্রেস ক্লাব, ইউএই’ কর্তৃক মর্যাদাপূর্ণ ‘বিপিসি এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ (BPC Excellence Award 2026)-এর বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন। শিক্ষা ও গবেষণা খাতে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সংযুক্ত আরব আমিরাতের…

আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল প্রবাসী প্রকৌশলীর স্ত্রী ও ছেলের, হাসপাতালে চিকিৎসাধীন স্বামী

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক প্রকৌশলীর স্ত্রী ও তাঁর কিশোর ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহতের স্বামী। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত। সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে আবুধাবির আল আইন রোডের আল ওয়াতবা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, প্রকৌশলী স্বরূপ কান্তি…

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ প্রেস ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, দেশীয় সংস্কৃতি চর্চা ও প্রবাসী কল্যাণে নিবেদিত সংগঠন ‘বাংলাদেশ প্রেস ক্লাব (বিপিসি) ইউএই’-এর নবগঠিত কমিটির অভিষেক, ‘বিপিসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি ও দুবাই প্রেস ক্লাবের আজীবন সদস্য মামুনুর রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল শাহীন ও সাংগঠনিক সম্পাদক এস এম শাফায়েতের…

২০২৭-২০২৯ মেয়াদের জন্য সংযুক্ত আরব আমিরাতে ২৯০ বিলিয়ন দেরহামের বেশি বাজেট অনুমোদন

২০২৭ থেকে ২০২৯ সাল-পরবর্তী তিন বছরের জন্য ২৯২.৫ বিলিয়ন আমিরাতি দেরহামের (Dh) বাজেট অনুমোদন করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। সোমবার এই ঘোষণা দেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। তিনি জানান, আগের তিন বছরের বাজেটের তুলনায় এবারের বাজেট ৮.৩ শতাংশ বেশি।শেখ মোহাম্মদ স্পষ্ট করে বলেন যে, সরকারের মূল অগ্রাধিকারের…

আমিরাতে হাটহাজারী সমিতির কমিটি ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত হাটহাজারীবাসীদের সংগঠন হাটহাজারী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মোহাম্মদ জসিম উদ্দিন তালুকদার, সিআইপি-কে সভাপতি, মুজিবুল হক মঞ্জুকে সাধারণ সম্পাদক এবং নাছির উদ্দীন খোকনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। গত ৩ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত আহ্বায়ক কমিটির বর্ধিত সভায় সংগঠনটির নতুন নেতৃত্ব ও পরিচালন কাঠামো চূড়ান্ত করা হয়। সভায় ১০১…