মহান বিজয় দিবসে শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা
আজ মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে। বিশ্বের মানচিত্রে নিজের নামে জায়গা করে নেয়। দিবসটি উপলক্ষে সকালে মৌলভীবাজার কেন্দ্রীয় স্মৃতিসৌধ ও গণকবরে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। মৌলভীবাজার…

