গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

জুলাই সনদ বাস্তবায়নে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।  সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টায় ভিডিও বার্তার মাধ্যমে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘ভোটের গাড়ি’র উদ্বোধন শেষে এই আহ্বান জানান তিনি। জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘ভোটের গাড়ি’র প্রচারণা…

দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন এহসানুল হুদা

নিজের দল বিলুপ্ত করে নেতা-কর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যুক্ত হন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ- ৫ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন সৈয়দ…

২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭ ডিসেম্বর ভোটার হবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। এর আগে বিকেল ৩টার দিকে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন সালাউদ্দিন আহমদের…

বাংলাদেশ-জাপান ইপিএ আলোচনা সম্পন্ন

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগির সঙ্গে টেলিফোনে আলোচনার মাধ্যমে বাংলাদেশ-জাপান ইকনোমিকস পার্টনারশিপ এগ্রিমেন্টের (বিজেইপিএ) নেগোসিয়েশন সম্পন্নকরণের যৌথ ঘোষণা প্রদান করেন। আজ সোমবার (২২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। বাণিজ্য উপদেষ্টা ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনার সময় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী,…

প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে হামলায় সরকারের ভেতরের একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে: নাহিদ

শরিফ ওসমান হাদি, তার একটা এক্সিডেন্ট হতে পারে এবং হওয়ার পর কি কি ঘটনা ঘটানো হবে বাংলাদেশে, এটার একটা পরিকল্পনা আগে থেকেই তৈরি হয়েছে। এ ঘটনার পর আমরা বলেছি যে, এটা সরকারের ভেতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে- এমনটাই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।  সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত…

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থি ৬ ডিনের পদত্যাগ

দিনব্যাপী আন্দোলন, চেম্বারে তালা ও রেজিস্ট্রারকে অবরুদ্ধ করে রাখার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয় ডিন পদত্যাগ করেছেন। রোববার (২১ ডিসেম্বর) রাত ৮টায় এক সভায় তারা দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার। এ বিষয়ে আখতার হোসেন মজুমদার বলেন, আমরা শিক্ষার্থী ও ডিনদের সাথে আলোচনা করেছি। সেখানে ডিনরা তাদের…

দিল্লিতে হাইকমিশনারকে হুমকি, ভারতের প্রেস নোট ঢাকার প্রত্যাখ্যান

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনারকে উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা হত্যার হুমকির ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে প্রেস নোট দিয়েছে তা ঢাকা প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। তিনি বলেন, দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনারের পরিবার হুমকি ও ঝুঁকিবোধ করছে। হত্যার হুমকি দেয়া হয়েছে এর…

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বগুড়া শহরের গোহাইল রোডের জেলা নির্বাচন অফিস থেকে তার পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় লালু বলেন, ‘বগুড়া-৭ আসনটি ম্যাডামের নিজের এলাকা এবং এখান থেকে তিনি টানা তিনবার…

প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়িয়েছে ৫ লাখ ২০ হাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ৫ লাখ ৫৪ হাজার ৫৯২ জন প্রবাসী ভোটার। এর মধ্যে পুরুষ ৫ লাখ ২০ হাজার ৩৫৩ জন এবং নারী ৩৪ হাজার ২৩৭ জন। নির্ধারিত সময়ে নিবন্ধিত প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২১ ডিসেম্বর) সকাল ১০টা ১৫ মিনিট পর্যন্ত ইসির…

ছায়ানট ভবনে হামলা-ভাঙচুর: ৩০০ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট ভবনে হামলা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে ঢাকার ধানমন্ডি থানায় এই মামলা করেন ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ। ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, মামলায় ২৫০ থেকে ৩০০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারীকে আসামি করা হয়েছে। তবে সুনির্দিষ্ট করে কারও নাম দেওয়া হয়নি। গুলিবিদ্ধ…