প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে গণভবনে গিয়ে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছে। এর আগে গতকাল বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং। গিনটিং বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য…

টিআইবি বিএনপির দালাল: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, টিআইবি হচ্ছে বিএনপির দালাল। তাদের প্রত্যেকটা কথা একপেশে, বিএনপির ওকালতি করে তারা। তারা সরকার বিরোধী। যে ভাষায় বিএনপি কথা বলে সেই ভাষায় টিআইবিও কথা বলে। বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংযে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইতিহাস থেকে উপলব্ধি করেছি, টিআইবি…

হাঠাৎ বাড়তে শুরু করেছে চালের দাম

হঠাৎ বাড়তে শুরু করেছে চালের দাম। মোকামগুলোয় দাম বাড়ার প্রভাব পড়েছে রাজধানীতেও। এ দফায় মোটা, মাঝারি ও সরু—সব ধরনের চালের দামই বেড়েছে। বিক্রেতারা বলছেন, বছরের শুরুতে মিল মালিকেরা দাম বাড়িয়েছেন। সপ্তাহের ব্যবধানে মান ও ধরনভেদে খুচরা পর্যায়ে চালের দাম কেজিতে ৪ থেকে ৫ টাকা বেড়েছে। এবার আমন ধানের ফলন ভালো হলেও উৎপাদন খরচ আগের তুলনায়…

বিএনপি নেতাদের সঙ্গে ইইউ ইলেকশন এক্সপার্ট টিমের বৈঠক

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইলেকশন এক্সপার্ট টিম। বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। শায়রুল বলেন, বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির আন্তর্জাতিক…

অর্থমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

নির্বাচনে টানা চতুর্থবার জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করার পর নতুন মন্ত্রিসভায় নিয়োগ পাওয়া অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। সাক্ষাৎকালে অর্থমন্ত্রী ও ভারতের হাইকমিশনারের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য-বিনিয়োগ, শিক্ষা-সংস্কৃতি, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নসহ…

ট্রেনে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ট্রেনের অ্যাটেনডেন্ট আক্কাস আলী গ্রেফতার

লালমনি এক্সপ্রেস ট্রেনে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ট্রেনটির অ্যাটেনডেন্ট আক্কাস আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ জানুয়ারি) সকালে ট্রেনটিতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় লালমনিরহাট জিআরপি থানায় একটি মামলা দায়ের করেছে রেলওয়ে পুলিশ। ভুক্তভোগী শিক্ষার্থীকে মেডিকেল পরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস…

বিরোধী দল নির্বাচন বয়কট করায় নতুন রণকৌশল নিতে হয়েছে: ওবায়দুল কাদের

‘আওয়ামী লীগকে নির্বাচন শেখাতে হবে না’, মন্তব্য করে বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ দেশে ভালো নির্বাচনের প্রক্রিয়া শেখ হাসিনা চালু করেছেন। এই নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা নতুন দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি বলেন, ‘বিরোধী দল নির্বাচন বয়কট করায় নতুন রণকৌশল নিতে হয়েছে।’ বুধবার (১৭ জানুয়ারি) বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী…

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবেঃ এমপি রশীদুজ্জামান

মিনহাজ দিপু, কয়রা: খুলনার কয়রা উপজেলার কয়রা মদিনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৫২ তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগারি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো.রশীদুজ্জামন মোড়ল।শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মো. রশীদুজ্জামান মোড়ল । বুধবার কয়রা সদরে কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৫২ তম জাতীয়…

বাগেরহাটে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। বুধবার (১৭ জানুয়ারী) সকালে সদর উপজেলা অপরাজিতা নেটওয়ার্ক এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে “জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্ক এর সভাপতি রিজিয়া পারভীন। সুইজারল্যান্ড সরকারের সহায়তায় ও হেলভেটাস…

ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু গ্রেফতার

ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসুকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে গ্রেফতার করা হয় তাকে। একাধিক অর্থঋণের মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি তিনি। র‍্যাব জানায়, মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর নিউমার্কেট এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে বাপ্পাদিত্য বসুকে (৪০) গ্রেফতার করে র‍্যাবের একটি দল। র‍্যাব জানায়, বাপ্পাদিত্য…