কুমিল্লা ও ময়মনসিংহ সিটি নির্বাচন ৯ মার্চ

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ। উভয় সিটিতে সব কেন্দ্রে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে। সোমবার (২২ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। তিনি জানিয়েছেন, আগামী ৯ মার্চ একই দিনে ময়মনসিংহ ও কুমিল্লা সিটির পাশাপাশি দেশের ৯টি…

উঠল নিষেধাজ্ঞা: পর্যটকরা যাচ্ছেন বান্দরবানের পর্যটনকেন্দ্র দেবতাখুমে

বাসুদেব বিশ্বাস, বান্দরবান : আজ সোমবার (২২ জানুয়ারি) সকাল থেকে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার অন্যতম পর্যটনকেন্দ্র দেবতাখুমে পর্যটক ভ্রমণের জন্য খুলে দিয়েছে জেলা প্রশাসন। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সকাল থেকে দেবতাখুমে যাওয়ার জন্য গাড়ির স্টেশনগুলোতে ভীড় করছেন পর্যটকেরা। কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর আলাদা স্বায়ত্তশাসিত অঞ্চলের জন্য আন্দোলন, পাহাড়ে জঙ্গি সংগঠনের আস্তানা এবং পাহাড়ে র‌্যাবের অভিযান…

সরকার কি উত্তর কোরিয়া মডেল নিয়ে গর্ব করে: ড. মঈন খান

উন্নয়নের রোল মডেল নয়, সরকার কি উত্তর কোরিয়া মডেল নিয়ে গর্ব করে— এমন প্রশ্ন তোলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। সোমবার (২২ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) আয়োজিত আলোচনা সভায় এ প্রশ্ন করেন তিনি। ড. মঈন খান বলেন, দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র ফিরিয়ে আনাই শেষ কথা। বন্দুকের…

ঝিকরগাছায় পরোয়ানাভুক্ত ১৫ আসামি আটক, মাদক উদ্ধার

যশোর জেলা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা থানাধীন এলাকা থেকে ১৩জন গ্রেফতারি পরোয়নাভুক্ত আসামি ও দুইজনকে মাদকসহ আটক করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ ঝিকরগাছা থানার বিভিন্ন এলাকা থেকে তাদের কে আটক করা হয়। আটককৃতরা হলেন, মোঃ মোহব্বত শেখ, আকলিমা বেগম, শাহানাজ পারভীন, মোছাঃ ইরানী খাতুন, রিনা (৩৯), রাশিদা বেগম, মোঃ মশিয়ার রহমান বিশ্বাস,…

বিমানের সৌদিগামী ফ্লাইট দুই ঘন্টা উড়ে ফিরে এলো শাহজালালে

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮৫ জন যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়ে দুই ঘণ্টা উড়ে আবার ফিরে এসেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। বিমান সূত্রে জানা গেছে, গতকাল (শনিবার) শাহজালাল বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার দুই ঘণ্টা পর ফ্লাইটের ক্যাপ্টেন দেখতে পান উড়োজাহাজের ককপিটের কাচে (উইন্ডশিল্ড) ফাটল। এরপর ফ্লাইটটির ক্যাপ্টেন এয়ার…

সৌখিন মৎস্য চাষী থেকে সফল উদ্যোক্তা আলফাডাঙ্গার তুহিন

আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা বিদ্যাধর গ্রামের তরুণ উদ্যোক্তা তাজমিনউর রহমান তুহিন গত চার বছর আগে পতিত জমিতে শখের বসেই মাছের ঘের গড়ে তুলেছিলেন। এরপর যেন আলাদীনের চেরাগের মতোই তা স্বপ্ন পূরণের সারথি হয়ে উঠে। চার বছর পরে আজ সেই মাছের ঘের যেন এক বিশাল মৎস্য সাম্রাজ্য। প্রায় ২২ একর জমির উপর ছোট-বড়…

বান্দরবানে নবগঠিত দুর্নীতি প্রতিরোধ কমিটির পরিচিতি সভা

বাসুদেব বিশ্বাস, বান্দরবান: অংচমং মারমা কে সভাপতি করে ৩ বছর মেয়াদে বান্দরবান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।দুর্নীতি দমন কমিশন কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয় এর উদ্যোগে সততা সংঘের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে নবগঠিত জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।দুর্নীতি দমন কমিশন,চট্রগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো.সফিকুর রহমান ভূঁইয়া এর সভাপতিত্বে আয়োজিত…

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় পার্টির দুই নেতার পদত্যাগ

সোলায়মান হাসান, নারায়ণগঞ্জ: সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু কর্তৃক ঘুষ ও অর্থ বাণিজ্য করার অভিযোগ তুলে নিজ পদ থেকে পদত্যাগ করেছেন দলটির দুই নেতা। তারা হলেন, সোনারগাঁয়ের জামপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব শাহ মোঃ হানিফ এবং…

হাসপাতাল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৩০০ ছাত্রলীগকে আসামি করে মামলা

সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতপরিচয় তিনশ জনকে আসামি করে মামলা হয়েছে। শনিবার মধ্যরাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো সালাউদ্দিন মিয়া এ মামলা করেন। সড়ক দুর্ঘটনায় চার ছাত্রলীগ কর্মী নিহতের জেরে শুক্রবার মধ্যরাতে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ…

কুড়িগ্রামে একাধিক মাদক মামলার আসামি ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলায় একাধিক মাদক মামলার আসামি ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ । গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গতকাল (২০ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে উলিপুর থানাধীন হাতিয়া ইউনিয়নের বাবুর চর ঘাটের পাশ থেকে মশালের চর গ্রামের একাধিক মাদক মামলার আসামি কুখ্যাত মাদক কারবারি মোঃ সরবেশ মন্ডল রফিক (দরবেশ)…