সংরক্ষিত এমপি হতে আওয়ামী লীগের মনোনয়ন চান ১৫৪৯ নারী
দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত এমপি হতে আওয়ামী লীগের মনোনয়ন চান ১ হাজার ৫৪৯ নারী। ৪৮টি সংরক্ষিত নারী আসনের বিপরীতে তারা আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান। এর আগে, সংরক্ষিত নারী আসনে দলটির মনোনয়নপত্র বিক্রি ও জমা…

