মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বিএনপি নেতা ড. মঈন খানের সাক্ষাৎ

হুট করে ঢাকার মার্কিন দূতাবাসে গিয়ে দেশটির রাষ্ট্রদূত পিটার হাসের সাথে দেখা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪৫ মিনিটে মার্কিন দূতাবাসে প্রবেশ করেন এ বিএনপি নেতা। আর বের হন বিকেল ৪টা ৫ মিনিটে। সাক্ষাতের বিষয়টি জানিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ থেকে ছবিসহ…

বেনাপোলে ৫০গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোল কাস্টমস হাউজের সামনে হতে ৫০ গ্রাম হেরোইন সহ মো. সাজু শেখ (২৭) নামে এক চিহৃিত মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ। রবিবার রাতে পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও ০৫ গ্রাম কাগজসহ তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী সাজু শেখ বেনাপোল ছোটআঁচড়া গ্রামের কিনু শেখ এর ছেলে। পুলিশ জানায়,…

বান্দরবান লোকাল ট্রাক, মিনি ট্রাক মালিক সমবায় সমিতির সদস্যদের দেয়া হলো শেয়ার সনদপত্র

বাসুদেব বিশ্বাস, বান্দরবান: বান্দরবানের ঐতিহ্যবাহী সমিতি বান্দরবান লোকাল ট্রাক, মিনি ট্রাক মালিক সমবায় সমিতির সদস্যদের দেয়া হয়েছে শেয়ার সনদপত্র। ১২ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে বান্দরবান সদরের রাজারমাঠ সংলগ্ন মুরারী হ্যাভেনে বর্ণাঢ্য আয়োজনের ৭তম এক বার্ষিক সাধারণ সভার মধ্য দিয়ে সমিতির সদস্যদের হাতে এই শেয়ার সনদপত্র তুলে দেয়া হয়। এসময় সমিতির ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট সকলের সামনে…

সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনে কাজ করতে আনসার সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে সততা ও সাহসিকতার সাথে পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে জনগণ এবং বিনিয়োগের নিরাপত্তা বিধানে শান্তি বজায় রাখতে কাজ করার জন্য বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন,“আমি আপনাদের বলবো আমাদের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সকলকে কঠোর পরিশ্রম ও সততার সঙ্গে কাজ করতে হবে।” প্রধানমন্ত্রী শেখ…

মিয়ানমার ইস্যুতে দিল্লির সহযোগিতা চেয়েছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার ইস্যুতে বাংলাদেশ দিল্লির সহযোগিতা চেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, মিয়ানমার ইস্যুতে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে। দেশটিতে (মিয়ানমার) চলমান সংঘাতের কারণে আমাদের দেশেও সংকট তৈরি হয়েছে। বিশেষ করে মিয়ানমার থেকে যেসব রোহিঙ্গাকে বিতাড়িত করা হয়েছে, তাদের নাগরিক অধিকার দিয়ে সেখানে ফেরত পাঠানোও জুরুরি। এসব বিষয়ে আমরা ভারতের সহায়তা কামনা…

চট্টগ্রাম নগরীর টিসিবি ডিলারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে বানিজ্য মন্ত্রনালয় দেশের নিম্ম আয়ের উপকারভোগীদের মধ্যে অনুমোদিত ডিলারদের মাধ্যমে ‘এক কোটি পরিবার’-এর কাছে কম দামে পণ্য বিক্রি করে থাকে ট্রেডিং করপোরশেন অব বাংলাদেশ (টিসিবি)। সরকারের ভর্তূকি মূল্যের কমদামী এসব পণ্যের নয় ছয় করে অনেক ডিলার রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে, আবার অনেকে বিভিন্ন অনিয়ম দূর্নীতির শাস্তিও ভোগ…

ভাষা সৈনিক মরহুম অ্যাডভোকেট দবিরুল ইসলাম এখনো পেলেন না রাষ্ট্রীয় স্বীকৃতি

মোহাম্মদ মিলন আকতার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের বামুনিয়া গ্রামের ভাষা সৈনিক রাষ্ট্রীয় স্বীকৃতি এখনো পেল না – মরহুম এ্যাডভোকেট মুহাম্মদ দবিরুল ইসলাম। তিনার সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর অসমাপ্ত আত্মজীবনীতে নিজেই লিখে গেছেন। কিন্তু তার পরেও ভাষা আন্দোলনের প্রায় ৭১ বছর পেড়িয়ে গেলেও রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ায় হতাশা বোধ…

সোনারগাঁ পুলিশের সাথে নেতাগিরি করতে গিয়ে লাঞ্ছিত যুবলীগ নেতা এখন হাসপাতালে

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন নাট্যমঞ্চে প্রবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সদস্য ও আনসার বাহিনীর সদস্যদের সাথে বিতর্কের একপর্যায়ে সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন কে বেধড়ক পিটিয়ে লাঞ্ছিত করার অভিযোগ করেছেন তিনি। রবিবার ১১ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯ টার সময় লোক ও কারুশিল্প ফাউন্ডেশন মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও…

আড়াই বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন জামায়াত নেতা রফিকুল ইসলাম খান

দীর্ঘ আড়াই বছর পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। রোববার রাত ৯টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান বলে এক বিবৃতিতে জানিয়েছে দলটি। এসময় কারাফটকে তাকে অভিনন্দন জানান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মতিউর রহমান আকন্দ,…

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দম্পতি মারা গেছেন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বাংলাদেশি দম্পতি। নিউইয়র্ক সময় শুক্রবার রাত ১১টায় হয় এ দুর্ঘটনা। নিহতরা হলেন ৪৫ বছর বয়সী হাফিজ আহমেদ ও তার স্ত্রী ৩৫ বছর বয়সী সাথী আহমেদ। হাফিজ আহমেদের বাড়ি গাজীপুর ও তার স্ত্রী সাথী আহমেদের বাড়ি বরিশাল। নিউইয়র্কের জ্যামাইকাতে থাকতেন তারা। নিউইয়র্ক থেকে বিংহামটনে যাচ্ছিলেন হাফিজ ও সাথী। সাথে…