ক্ষমা চাইতে রাজি নন শেখ হাসিনা

আগামী বছরের জাতীয় নির্বাচন বর্জন করবে বাংলাদেশের আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক। দলটিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখার সরকারি সিদ্ধান্তের কারণে এমন কথা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (২৯ অক্টোবর) নয়াদিল্লিতে বার্তা সংস্থা রয়টার্সকে তিনি এ কথা বলেন। অন্যদিকে, বার্তা সংস্থা এএফপিকে শেখ হাসিনা বলেন, জনতার ওপর গুলি চালানোর জন্য আমি ব্যক্তিগতভাবে…

রয়টার্সকে হাসিনা: ভবিষ্যতে নেতৃত্বে আমি বা পরিবারের কেউ নাও থাকতে পারি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি বা তার পরিবারের কেউ আর আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন।  ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ভারতেই অবস্থান করছেন শেখ হাসিনা। সেখান থেকে রয়টার্সকে বুধবারে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটা জানান। ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎকার। বর্তমানে তার…

আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল। এখন তার কোর্টে বল গিয়েছে, দেখা যাক তিনি কেমন খেলতে পারেন।’ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুরুল হক হলে আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি…

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নতুন সুযোগ, আছে ১০ শর্ত

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আগে এ ক্ষেত্রে বাংলাদেশের তুলনায় অন্যান্য দেশের এজেন্সিগুলো বেশি সুবিধা পেত। দুই দেশের আলোচনার পর মালয়েশিয়া সরকার বাংলাদেশি রিক্রুটিং এজেন্ট নির্বাচনের জন্য আনুষ্ঠানিক মানদণ্ড প্রকাশ করেছে। আজ বুধবার সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ঢাকায় অনুষ্ঠিত তৃতীয়…

চট্টগ্রামে ফ্লাইওভার থেকে দুই যুবককে বন্দুক ঠেকিয়ে অপহরণ

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: চট্টগ্রামে আবুধাবি ফেরত মো. ইমরান মুন্না (৩০) নামের এক প্রবাসীকে অপহরণের ঘটনা ঘটেছে। এ সময় তাকে আনতে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যাওয়া আরেক আত্মীয় মো. সোলেমানকেও অপহরণ করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তাদের বহনকারী সিএনজি অটোরিকশা থামিয়ে বন্দুক ঠেকিয়ে ফ্লাইওভার থেকে তাদের অন্য একটি গাড়িতে তুলে নেয় অপহরণকারীরা।…

রোগীদের শতভাগ সেবা নিশ্চিতে কাজ করছেন আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও

সোলায়মান হাসান নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন সাধারণ মানুষের ভরসার নাম। প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিতে আসছেন এই হাসপাতালটিতে। সরকারি হাসপাতাল হিসেবে সীমিত জনবল ও সরঞ্জাম সত্ত্বেও এখানে চিকিৎসাসেবা এখন তুলনামূলকভাবে অনেক উন্নত। আর এই পরিবর্তনের অন্যতম কারিগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও (রেসিডেন্ট মেডিকেল অফিসার) ডা. আশরাফুল আমিন। হাসপাতালের বিভিন্ন…

চসিকে ৪০ কোটি টাকার রাজস্ব ফাঁকি

“প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ” এনামুল হক রাশেদী, চট্টগ্রাম চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) দুটি হোল্ডিংয়ের কর নির্ধারণে ‘ঘষামাজা’ করে প্রায় ৪০ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামকে দায়িত্বে অবহেলার কারণে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। গত ২৭ অক্টোবর (সোমবার) মেয়রের দপ্তর থেকে…

চট্টগ্রামে যুবদলের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ ,আহত ৮

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় ব্যানার টাঙানো ও সরানোকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সাজ্জাদ (২৬) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে বাকলিয়া এক্সেস রোডের সৈয়দ শাহ রোডের মদিনা আবাসিকের সামনে এ ঘটনা ঘটে। এ সময়…

খতিব মহিবুল্লাহ নিখোঁজের ঘটনাটি সাজানো নাটক

গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন টিএনটি বাজার জামে মসজিদের খতিব আলহাজ ক্বারি মুফতি মহিবুল্লাহ মিয়াজীর নিখোঁজের ঘটনাটি একটি সাজানো নাটক ছিলো বলে ধারণা করছে পুলিশ। সিসিটিভি ফুটেজ, মোবাইল ট্র্যাকিং এবং চিকিৎসকের প্রতিবেদনেও মহিবুল্লাহ’র বক্তব্যের সঙ্গে বড় ধরনের অসংগতি পাওয়া গেছে। তদন্ত শেষে এই খতিবের বিরুদ্ধেই অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। মঙ্গলবার (২৮ অক্টোবর) টঙ্গী থানা সূত্রে…

ঐকমত্য কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত, সুপারিশ পেশ মঙ্গলবার

আজ সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করা হবে। আজ সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান…