চট্টগ্রামে তিনদিন ধরে নিখোঁজ এক যুবক

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন ডেবার পাড়ায় তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন ২৪ বছর বয়সী হাবিবুল্লাহ। তিনি ওই এলাকার শাহজাহান কোম্পানির বাসার ভাড়াটিয়া বিল্লাল মিয়ার ছেলে। পরিবারের তথ্য অনুযায়ী, হাবিবুল্লাহ গত ২৯ অক্টোবর রাত ৮টার দিকে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হন এবং এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের…

আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা প্রদান আজিজুর রহমান দুলালঃ “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা…

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে : ধর্ম উপদেষ্টা

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। নির্বাচনি আমেজ শুরু হয়েছে।  আজ শনিবার (১ নভেম্বর) লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী…

‘৭১-কে ভুলিয়ে জুলাইয়ের আন্দোলনকে বড় করে দেখাতে চায় স্বাধীনতা বিরোধীরা’

স্বাধীনতা বিরোধীরা ১৯৭১ সালকে ভুলিয়ে ২৪-এর জুলাইয়ের আন্দোলনকে বড় করে দেখাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।…

মামুন-রিটনের নেতৃত্বে রাজশাহী মহানগর বিএনপির কমিটি ঘোষণা

মামুনুর রশিদ মামুনকে সভাপতি ও মাহফুজুর রহমান রিটনকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট রাজশাহী মহানগরের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (১ নভেম্বর) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সম্প্রতি রাজশাহী মহানগর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। নতুন কমিটির সভাপতি মামুনুর রশিদ মামুন সদ্য বিলুপ্ত…

নির্বাচন পর্যন্ত কর্মকর্তাদের বিদেশে না যাওয়ার নির্দেশ সরকারের

আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত সরকারি একান্ত প্রয়োজন ছাড়া কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ এড়ানোর নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি বিদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা প্রতিপালন নিয়ে পরিপত্র জারি করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এ পরিপত্রের কপি সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব ছাড়াও মন্ত্রিপরিষদ সচিব, সব উপদেষ্টার একান্ত সচিবের কাছে পাঠানো হয়েছে। পরিপত্রে বলা হয়, বিদেশ ভ্রমণ সংক্রান্ত প্রধান উপদেষ্টার…

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

বাসুদেব বিশ্বাস, বান্দরবান: “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো বান্দরবানেও উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। শনিবার (১ নভেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে দিনটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে জেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক…

সাতক্ষীরায় কিশোরী অপহরণের ১০ দিন পার, মুক্তিপণ দাবি দুই লাখ টাকা

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে এক কিশোরীকে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার ১০ দিন পার হলেও এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ভুক্তভোগী পরিবার জানিয়েছে, থানায় অভিযোগ করার পরও তারা কোনো সহায়তা পাননি, বরং অপহরণকারীরা পরিবারের সদস্যদের জীবননাশের হুমকি দিচ্ছে। অভিযোগ সূত্রে জানা যায়, আশাশুনির খড়িয়াটী গ্রামের আব্দুর রউফ সরদারের ১৫ বছর বয়সী…

সিলেট বিভাগের ১৯ আসনে বিএনপির দলীয় প্রার্থী চূড়ান্তের পথে; নেতৃত্বে তারেক রহমান

তিমির বণিক, মৌলভীবাজার প্রতিনিধি: সিলেট বিভাগে মোট ১৯টি সংসদীয় আসনের জন্য বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রতিটি আসনে ৪ থেকে ৮ জন করে নারী–পুরুষ প্রার্থী মনোনয়ন প্রত্যাশা জানিয়েছেন। এ নিয়ে কেন্দ্রে চলেছে দীর্ঘ আলোচনা ও পর্যালোচনা। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ একাধিকবার মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেন। সর্বশেষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহত্তর…

সমবায়ের সাফল্যের ঢেউ সারাদেশে, কিন্তু বঞ্চিত সিলেট বিভাগ!

তিমির বণিক, মৌলভীবাজার প্রতিনিধি: দেশজুড়ে সমবায়ের উন্নয়নযাত্রা জোরদার হলেও সিলেট বিভাগ যেন রয়ে গেছে সেই অগ্রযাত্রার বাইরে। “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যে আজ পালিত হচ্ছে জাতীয় সমবায় দিবস। রাজধানী থেকে রাজশাহী পর্যন্ত সরকারের নতুন প্রকল্পে গ্রামীণ উন্নয়নের জোয়ার বইছে, অথচ সিলেট এখনো সেই উন্নয়নের সুফল থেকে বঞ্চিত। দেশের ৮ বিভাগের ৩৭টি জেলার ৫৬টি…