চট্টগ্রামে মাদকের চালান ধরিয়ে দেওয়ায় যুবককে হত্যা, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় এক বছর আগে ঘটে যাওয়া হাসান তারেক হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও সরাসরি হত্যাকাণ্ডে জড়িত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১২ বোতল মাদক উদ্ধার করা হয়। গ্রেপ্তার মোহাম্মদ আলাউদ্দীন প্রকাশ আলো (৪১) নোয়াখালীর সুধারাম থানার মাসিমপুর এলাকার হাজী তোফায়েল আহমদের ছেলে। তার বিরুদ্ধে…

