ডামি প্রার্থী, ডামি ফলাফল, ডামি শপথ বললেন রিজভী

সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘প্রতারণার ডামি নির্বাচন’ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই নির্বাচনকে কেউ স্বীকৃতি দেয়নি বলে অভিযোগ করেছেন তিনি। আজ শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ অনুষ্ঠানের…

পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা

টানা চতুর্থ ও মোট পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এর মধ্যে দিয়ে দেশের ইতিহাসে বিরল এক দৃষ্টান্ত গড়লেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি টানা আটবারের মতো হয়েছেন সংসদ সদস্য। এরপর তাঁকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দেন…

জনগণ আওয়ামী লীগ সরকারকে বর্জন করেছে: ড. মঈন খান

৭ জানুয়ারি জনগণ শুধু ভোটবর্জন করেনি, আওয়ামী লীগ সরকারকেও বর্জন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। তিনি বলেন, যদি ঘরে বসে থাকতাম, তাহলে বিএনপির ২৬ হাজার নেতা-কর্মী গ্রেপ্তার হতো না। জনগণের শক্তি দিয়ে আমরা বুলেটের শক্তির বিরুদ্ধে লড়াই করছি। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে…

নতুন মন্ত্রীদের জন্য ৪০টি গাড়ি প্রস্তুত

দ্বাদশ সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আবারও সরকার গঠন করতে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। ইতোমধ্যে দলীয় এমপিরা শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। সরকারের নতুন মন্ত্রীদের জন্য ৪০টি ঝকঝকে গাড়ি প্রস্তুত করে রাখা হয়েছে। প্রতিটি গাড়ির জন্য চালকও প্রস্তুত। ২৮টি ক্যামরি এবং প্রতিমন্ত্রীদের জন্য ১২টি ল্যান্সার গাড়ি…

বিএনপিপন্থী আইনজীবীদের সমাবেশ ১৪ জানুয়ারি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে ১৪ জানুয়ারি সারা দেশে কালোপতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থি আইনজীবী ও সমমনা দলের আইনজীবীরা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে এ ঘোষণা দেন তারা। এদিকে দীর্ঘ ২ মাস ১৩ দিন পর খুলেছে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন নেতাকর্মীরা। সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির সিনিয়র…

আড়াই মাস পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করলেন নেতাকর্মীরা

আড়াই মাস পর খুললো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা। পরে তালা ভেঙে নেতাকর্মীদের নিয়ে ভেতরে প্রবেশ করেন তিনি। এ সময় রিজভী বলেন, ২৮ অক্টোবরের নারকীয় তাণ্ডবের মধ্য দিয়ে বিশাল সমাবেশ পণ্ড করেছিল সরকার। আড়াই মাস পর কার্যালয়ে…

ভোটে আসা সব রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের সরকার টাকা দিয়েছে: হিরো আলম

ভোটে আসা সব রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের সরকার টাকা দিয়েছে বলে দাবি করেছেন বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী (ডাব প্রতীক) আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। রাজধানীর রামপুরায় নিজ কার্যালয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে হিরো আলম দাবি করেন, সরকার যে টাকা দিয়েছে, সেই প্রমাণ চাইলে অনেক রেকর্ড আছে। প্রমাণ দিব। অনেক…

নির্বাচনকে ‘সাজানো’ বলে আখ্যা দিলেন তৈমূর আলম খন্দকার

দ্বাদশ সংসদ নির্বাচনকে ‘সাজানো’ বলে আখ্যা দিলেন তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। জানালেন, তৃণমূল বিএনপি রাজনীতি করবে, তবে আর কখনো সাজানো নির্বাচনে যাবে না। বুধবার (১০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জে সাংবাদিকদের এ কথা জানান তিনি। নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিকার চাইতে দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যান তৈমূর আলম খন্দকার। সেখানে গিয়ে অভিযোগ জমা…

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন রাষ্ট্রপতি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ ভোটে জয় পেয়ে আবারও সংসদে সংখ্যা গরিষ্ঠ আওয়ামী লীগ। তাই চতুর্থবারের মতো ক্ষমতাসীন এই দলকে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকেই টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে নতুন এই মন্ত্রিসভায় কে কোন দায়িত্ব পাচ্ছেন তা নিয়ে এখনও চলছে আলোচনা।…

৯ মামলায় জামিন পেলেন মির্জা ফখরুল

নাশকতার ৯ মামলায় নিজেকে গ্রেপ্তার দেখানো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিন পেয়েছেন। তবে একটি মামলার আদেশ অপেক্ষমান রেখেছেন আদালত। আজ বুধবার (১০ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সালাহউদ্দিন সোহাগ এই আদেশ দেন। আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল এনটিভি অনলাইনকে বলেন, মির্জা ফখরুল ইসলামের ৯টি মামলায় শুনানি শেষে আদালত রমনা থানার…