কারামুক্ত বিএনপি নেতা মির্জা ফখরুল ও আমির খসরু

১০৯ দিন পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১০৫ দিন কারাভোগের পর দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কারামুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কারামুক্ত হন তারা। দুজনের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, গত বছরের ২৮ অক্টোবর বিএনপির…

জনগণের ভাগ্য পরিবর্তনে বুকের রক্ত ঢেলে দেবো: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের জনগণই আমার আপনজন। তাদের ভাগ্য পরিবর্তনের জন্য প্রয়োজনে বুকের রক্ত ঢেলে দেবো। বুধবার (১৪ ফেব্রুয়ারি) গণভবনে জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর দীর্ঘদিন নির্বাসিত জীবন শেষে ১৯৮১…

নির্বাচনের পর বিএনপির কোমর ভেঙে গেছে: পররাষ্ট্রমন্ত্রী

নির্বাচনের পর বিএনপির কোমর ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বললেন, তারা (বিএনপি) আবারও কোমর সোজা করে দাঁড়াবে সেটিই প্রত্যাশা। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমিতে নির্বাচিত বইগুলোর মোড়ক উন্মোচন শেষে এ কথা বলেন তিনি। বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্যেই থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করে এ সময় হাছান মাহমুদ বলেন, আবারও সহিংসতার ঘটনা ঘটলে…

বড় রাজনৈতিক দল অংশ না নিলে নির্বাচন অবৈধ হয় না: সিইসি

নির্বাচনে বড় বড় রাজনৈতিক দল অংশ না নিলে নির্বাচন অবৈধ হয় না। এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে আগারগাঁওয়ে আরএফইডির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে একথা জানান তিনি। সিইসি বলেন, বড় বড় দল অংশ না নিলে নির্বাচন অশুদ্ধ বা অবৈধ হবে না। কিন্তু নির্বাচনের…

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বিএনপি নেতা ড. মঈন খানের সাক্ষাৎ

হুট করে ঢাকার মার্কিন দূতাবাসে গিয়ে দেশটির রাষ্ট্রদূত পিটার হাসের সাথে দেখা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪৫ মিনিটে মার্কিন দূতাবাসে প্রবেশ করেন এ বিএনপি নেতা। আর বের হন বিকেল ৪টা ৫ মিনিটে। সাক্ষাতের বিষয়টি জানিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ থেকে ছবিসহ…

আড়াই বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন জামায়াত নেতা রফিকুল ইসলাম খান

দীর্ঘ আড়াই বছর পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। রোববার রাত ৯টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান বলে এক বিবৃতিতে জানিয়েছে দলটি। এসময় কারাফটকে তাকে অভিনন্দন জানান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মতিউর রহমান আকন্দ,…

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেনকে তিন মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে রমনা মডেল থানায় পৃথক তিন মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। রোববার (১১ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত শুনানি শেষে গ্রেপ্তার দেখান। অসুস্থ থাকায় আলতাফকে শুনানিতে ভার্চুয়ালি কারাগার থেকে উপস্থিত দেখানো হয়। এর আগে গত ৭ ফেব্রুয়ারি তার গ্রেপ্তার…

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের পাশে দাঁড়ানোয় ভারতকে ধন্যবাদ পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ দেশে গণতন্ত্র রক্ষায় একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য আজ ভারতের জনগণ ও সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘এটি সত্য যে ভারতের জনগণ এবং সরকার আমাদের গণতন্ত্রকে রক্ষা করার জন্য ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের সময়ের মতো আমাদের পাশে দাঁড়িয়েছিল যদিও নির্বাচন প্রক্রিয়াকে অস্থিতিশীল করার জন্য অনেক…

সংরক্ষিত এমপি হতে আওয়ামী লীগের মনোনয়ন চান ১৫৪৯ নারী

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত এমপি হতে আওয়ামী লীগের মনোনয়ন চান ১ হাজার ৫৪৯ নারী। ৪৮টি সংরক্ষিত নারী আসনের বিপরীতে তারা আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান। এর আগে, সংরক্ষিত নারী আসনে দলটির মনোনয়নপত্র বিক্রি ও জমা…

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে রওনা হয়ে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান বলে জানান তার ব্যক্তিগত চিকিতসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, “হেলথ চেকআপের জন্য ম্যাডামকে এভারকেয়ার হসপিটালে আনা হয়েছে। কয়েকটি জরুরি পরীক্ষা করতে হবে। এটা…