সিসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (২৯ নভেম্বর) রাত ২টা ৮ মিনিটে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য আপডেট’ শীর্ষক এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, খালেদা জিয়া বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে…

আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র আরও ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে একটি বিশেষ সামরিক ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে ব্র্যাক তাদের তাৎক্ষণিক সহায়তা ও পরিবহন সুবিধা প্রদান করেছে। ফেরত আসা ৩৯ জনের মধ্যে ২৬ জনের বাড়ি নোয়াখালীতে। এ ছাড়া কুমিল্লা, সিলেট, ফেনী ও লক্ষ্মীপুরের দুজন করে…

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প

ঢাকা, নরসিংদী, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে। এর আগে বুধবার (২৬ নভেম্বর) রাত ৩টা ৩০ মিনিট ৪৯ সেকেন্ডে সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়।রিখটার স্কেলে…

১৬৬ উপজেলায় নতুন ইউএনও

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসকের (ডিসি) পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে রদবদল আনলো সরকার। বুধবার (২৬ নভেম্বর) প্রথম ধাপে ১৬৬ উপজেলায় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নতুন ইউএনও নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আটটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ ইউএনওদের নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, উপজেলা নির্বাহী…

ভোট দেওয়ার জন্য প্রবাসী নিবন্ধন ছাড়াল সাড়ে ৩৮ হাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধন ছাড়াল সাড়ে ৩৮ হাজার। নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৬ নভেম্বর) সকালে ইসির ওয়েবসাইট থেকে বিষয়টি জানা গেছে। গত ১৯ নভেম্বর থেকে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকায় বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধন শুরু হয়েছে,…

‘কার্গো ভিলেজে আগুন নাশকতা নয়’ – বৈদ্যুতিক ত্রুটিই কারণ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, আগুনের সূত্রপাত হয়েছিল বৈদ্যুতিক আর্ক ও শর্ট সার্কিট থেকে—এটি কোনো নাশকতা ছিল না। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।…

কড়াইলে অগ্নিকাণ্ডে পরিবারহারা হাজারো মানুষ, পুনর্বাসনের পূর্ণ আশ্বাস প্রধান উপদেষ্টার

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল সংখ্যক ঘর পুড়ে বহু পরিবার নিঃস্ব হয়ে পড়ায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ সব ধরনের সহায়তা সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। মঙ্গলবার রাতে দেওয়া বার্তায় প্রধান উপদেষ্টা আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের…

পাঁচ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয় এবং রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট টানা অভিযান চালিয়ে রাত ১০টা…

ফেসবুকে অসুস্থ রোগীর ভিডিও দিয়ে সাহায্যের নামে অর্থ আত্মসাতের অভিযোগ 

রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থপেডিক্স ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন রোগীর ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় প্রচার করে সহযোগিতার নামে অর্থ সংগ্রহ করছে ওই হাসপাতালের একজন নার্স। অভিযোগ রয়েছে, সংগৃহীত অর্থ আহত রোগীর চিকিৎসার পেছনে ব্যয় না করে নিজে আত্মসাৎ করেন। এ নিয়ে একজন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শাহিনা খান স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক…

পোস্টাল ব্যালটে ভোট দিতে ২৯ হাজার প্রবাসীর নিবন্ধন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ২৯ হাজারের বেশি প্রবাসী নিবন্ধন করেছেন। নির্দিষ্ট সময়ে নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ইসির ওয়েবসাইট (https://portal.ocv.gov.bd/report/by-country) থেকে বিষয়টি জানা গেছে। গত ১৯ নভেম্বর থেকে পূর্ব এশিয়া, দক্ষিণ…