জকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে

প্রতিষ্ঠার দুই দশক পর প্রথমবারের মত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদের নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে কড়া নিরাপত্তায় সকাল নয়টায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান শুরু করেন শিক্ষার্থীরা।   মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল ৩টা পর্যন্ত। কয়েক দফায় পিছিয়ে দীর্ঘ প্রতীক্ষা…

খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশাহ ও যুবরাজের শোক 

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান শোক প্রকাশ ও আল্লাহর রহমত প্রার্থনা করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দুই পবিত্র মসজিদের খাদেম সৌদি বাদশাহ সালমান বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পাঠানো এক শোক বার্তায় খালেদা জিয়াকে…

বান্দরবানে নতুন বছরের শুরুতেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ শুরু

বাসুদেব বিশ্বাস,বান্দরবান : নতুন বছরের শুরুতেই বান্দরবানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ শুরু হয়েছে। ১লা জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রম শুরু করেন শিক্ষকরা। এসময় নতুন বছরের বিভিন্ন বিষয়ের বই প্রদান করা হয়। এদিকে নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছস্বিত শিক্ষার্থীরা।…

খালেদা জিয়ার মৃত্যুতে আমিরাতের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর শোক

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে একটি শোকবার্তা পাঠিয়েছেন। একইসাথে, সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং উপ-রাষ্ট্রপতি, উপ-প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্সিয়াল কোর্টের চেয়ারম্যান শেখ মনসুর বিন জায়েদ…

খালেদা জিয়াকে সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার

রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। দাফন শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা মরহুমার প্রতি সশস্ত্র সালাম জানান। এর আগে স্বামী সাবেক রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান কবরের পাশে তাকে সমাহিত করা হয়। বিকেল ৩টায় মানিক…

মায়ের কোনো ব্যবহার-কথায় কেউ আঘাত পেলে আমি ক্ষমাপ্রার্থী : তারেক রহমান

বেগম জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন। তারেক রহমান বলেন, আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন,…

লাখো মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

মানিক মিয়া অ্যাভিনিউতে সম্পন্ন হয়েছে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা নামাজ। বুধবার (৩১ ডিসেম্বর) ‍দুপুর ৩টায় বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব মুফতি আবদুল মালেকের ইমামতিতে অনুষ্ঠিত হয়েছে এই জানাজা নামাজ। জানাজা নামাজের আগে খালেদা জিয়ার আচার আচরণে কেউ যদি কখনো কষ্ট পেয়ে থাকে তার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন তারেক রহমান। খালেদা…

ভারতের শোকবার্তা নিয়ে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারাবদ্ধ আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। আজ বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতে শোকবার্তা হস্তান্তর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে জনস্রোত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় সম্পন্ন হবে। মরদেহ নেওয়া  হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউয়ের জানাজাস্থলে। সেখানে ভোর থেকেই জড়ো হতে শুরু করে সর্বস্তরের মানুষ। মানিক মিয়া অ্যাভিনিউ যেন জনসমুদ্রে পরিণত হয়েছে। এর আগে, এদিন সকালে খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবনে নেওয়া হয়। প্রাথমিকভাবে কথা ছিল…

মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার মরদেহ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ বেলা ১১টা ৫০ মিনিটে মানিক মিয়া অ্যাভিনিউতে আনা হয়েছে। সেখানেই তার জানাজা হবে। সেখানে ভোর থেকেই জড়ো হতে শুরু করে সর্বস্তরের মানুষ। মানিক মিয়া অ্যাভিনিউ যেন জনসমুদ্রে পরিণত হয়েছে। এর আগে সকালে খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবনে নেওয়া হয়। প্রাথমিকভাবে কথা ছিল তার…