বৃদ্ধা বাবা মাকে ভরণ-পোষণ না দেয়ার মামলায় ছেলে কারাগারে
মেলান্দহে বৃদ্ধা বাবা মাকে ভরণ-পোষণ না দেয়ার মামলায় গ্রেপ্তার এক ছেলেকে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে মেলান্দহ থানা থেকে জামালপুর আদালতে নেয়া হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। এর আগে বুধবার দিবাগত রাতে তাকে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের চর রুহিলী এলাকা থেকে গ্রেপ্তার করে মেলান্দহ থানা পুলিশ। অভিযুক্ত মোঃ হাবিব সেক (২৫)…

