বাঁশখালীতে বেকারী শ্রমিক খুনের আসামী মাহাবুব গ্রেফতার
এনামুল হক রাশেদী, চট্টগ্রাম থেকেঃ চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় বেকারী শ্রমিক শাহ আলম হত্যাকান্ডের অন্যতম আসামী মাহাবুবর রহমান (৩০)কে খুনের ঘটনার ১২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ। হত্যাকান্ডের সাথে জড়িত থাকার জবানবন্দি নিয়ে আসামী মাহাবুবকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছে বাঁশখালী থানা পুলিশ। ২৩ ফেব্রুয়ারী’২৪ ইং শুক্রবার দিবাগত রাত…

