বান্দরবানে পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন

বাসুদেব বিশ্বাস, বান্দরববান : যথাযোগ্য মর্যাদায় বান্দরবানে পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন করা হয়েছে। ৯মার্চ (শনিবার) সকালে বান্দরবান পুলিশ লাইন মাঠে বান্দরবান জেলা পুলিশের আয়োজনে এই পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন করা হয়। দেশের জননিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, দেশমাতৃকার জন্য মানুষের জানমালের নিরাপত্তা বিধান ও স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা জন্য পুলিশের যে সদস্যরা জীবন উৎসর্গ করেছেন তাদের জন্য…

কবি আলমগীর হোসাইন এর “বিষাদ ছুঁয়েছে মন” কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব উদযাপন

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম একাডেমিতে সম্প্রতি সময়ে চট্টগ্রামে আলোচিত লেখক ও কবি আলমগীর হোসাইনের এবারের একুশ মেলায় প্রকাশিত হয়েছে তাঁর তয় কাব্য গ্রন্থ “বিষাদ ছুঁয়েছে মন”। একুশের বইমেলা শেষ হওয়ার পর কাব্যগ্রন্থটির নান্দনিক আনুষ্ঠানিকভাবে প্রকাশনা উৎসব উদযাপন করা হয়েছে। ৬ মার্চ’২৪ ইং বুধবার সন্ধ্যা ৬ টার সময় চট্টগ্রামের মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমি অডিটরিয়ামে অনুষ্ঠিত…

শ্রীমঙ্গলে সরকারী ছড়া বাদ পড়েনি লেবু বাগানেও বালু উত্তোলনের প্রতিযোগিতা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউপির দূর্গাপুর গ্রামের সরকারী খাল ঘেঁষে যাওয়া লেবু বাগানের ভেতর কৌশলে বিগত ৬ মাস যাবত অবাধে চলছে সেলু মেশিন দ্বারা বালু উত্তোলনের মহোৎসব। যার ফলে আশপাশের বাড়ি ঘর, রাস্তা ঘাট ঝুঁকির মধ্যে রয়েছে। তারমধ্যে চলাচলের রাস্তা দিয়ে যানবাহনের ধুলোর ফলে ঝুঁকির মধ্যে রয়েছে ঐ এলাকার বাড়িঘরে ও…

সোনারগাঁয়ে ফুলকুঁড়ি আদর্শ কিন্ডার গার্টেন স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

সোলায়মান হাসান: সোনারগাঁয়ে ফুলকুঁড়ি আদর্শ কিন্ডার গার্টেন স্কুলের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের বরগাঁও চেয়ারম্যানপাড়া এলাকায় স্কুল প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য নাছির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের মাসুদ। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন,…

ঐতিহাসিক ৭ই মার্চে জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: আজ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে স্বাধীনতার মহান স্থপতি,বাঙালি জাতির মুক্তির মহানায়ক, আমাদের জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠাতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা পুলিশ, কুড়িগ্রামের পক্ষ থেকে হৃদয়ের গহীন থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ…

বান্দরবানে শুরু মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ

বাসুদেব বিশ্বাস, বান্দরবান : যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচীর আওতায় বান্দরবানে শুরু হয়েছে (অনুর্ধ্ব ১৫) ফুটবল প্রশিক্ষণ। ৬ মার্চ (বুধবার) বিকেলে বান্দরবান জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় বান্দরবান জেলা স্টেডিয়ামে এই ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য…

বাগেরহাট কারাগারে মাদক মামলার হাজতির মৃত্যু

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট কারাগারে থাকা মো. সেলিম শেখ (৪৫) নামে এক মাদক মামলার হাজতির মৃত্যু হয়েছে। নিহত সেলিম শেখ মোরেলগঞ্জ উপজেলার কাঠালতলা এলাকার হাসেম শেখের ছেলে। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। গেল ২৮ ফেব্রুয়ারি থেকে মাদক মামলায় বাগেরহাট কারাগারে ছিলেন তিনি। মঙ্গলবার (০৫ মার্চ) রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। বাগেরহাট জেলা কারাগারের জেলার…

মৌলভীবাজারের জুড়ীতে চাঁদা না দেওয়ায সড়কের কার্পেটিং তুলে ফেলা হয়

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে সদ্য কার্পেটিং করা একটি সড়কের বিভিন্ন স্থান খুঁড়েছেন একটি পক্ষ। ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিযোগ, একটি মহল চাঁদা না পেয়ে এ ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে গত বুধবার জুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে জানা গেছে, সড়কের কাজ শেষ হয়েছে (২৭ ফেব্রুয়ারী) ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন স্থানীয়…

আলফাডাঙ্গায় মাদ্রাসার ছাত্রের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ধলাইরচর বরকতিয়া আলিম মাদ্রাসার মেধাবী ছাত্র মেহেদী হাসানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শিক্ষক,শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে ধলাইরচর বরকতিয়া মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা শেষে তার চাচাতো ভাই জোবায়ের মোটরসাইকেলে ফুফা আলী আকবারের বাড়িতে আসতেছিলেন। এসময় আলফাডাঙ্গা কলেজের সামনে আসলে মোটরসাইকেলর গতি…

সাতক্ষীরায় ভূমি সহকারী কর্মকর্তা ফরিদ হাসানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ভূমি অফিসের সহকারী কর্মকর্তা ফরিদ হাসানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। ২০২৩ সালের ২২ জুলাই ঝাউডাঙ্গা ভূমি অফিসে যোগদান করার পর থেকে শুরু হয় তার অপকর্ম। নানা রকম ছলচাতুরী করে অসহায় বিপদগ্রস্ত মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করে। আর এজন্য রয়েছে এক ঝাঁক…