বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত

মো. রাসেল ইসলাম : যশোরের বেনাপোল দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাবু ও ডালিম নামে দুই বাংলাদেশী আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে দশটা সময় দৌলতপুর বিজিবি ক্যাম্পের ওপারে ভারতে কালিয়ানী বিএসএফ ক্যাম্পের সদস্যরা এ গুলি বর্ষণ করেন। গুলিবিদ্ধ বাবু মিয়া বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের দ্বীন ইসলামের ছেলে ও ডালিম হোসেন একই গ্রামের বরকত আলীর ছেলে।…

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংক লুট

বাসুদেব বিশ্বাস, বান্দরবান : বান্দরবানের রুমা উপজেলায় রাতের আধারে সশস্ত্র সন্ত্রাসীরা সোনালী ব্যাংক লুট করে ১ কোটি ৫৯ লাখ টাকা ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র নিয়ে যায়। এসময় ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করা হয়। রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত নয়টার দিকে রুমা উপজেলার…

আত্মসমর্পনকৃত জলদস্যুদেরকে বাঁশখালীতে এনে ঈদ সামগ্রী উপহার দিল র‌্যাব

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ ২০১৮ ও ২০২০ সালে দক্ষিণ বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চল থেকে আত্মসমর্পণকৃত ৭৭ জন আলোর পথের অভিযাত্রীদের(সাবেক জলদস্যু) মাঝে র‌্যাব- এর মহাপরিচালকের পক্ষ থেকে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর’২৪ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ এবং তাদের বর্তমান জীবন যাপনের উপর বিশেষ মতবিনিময় সভার আয়োজন করেছেন র‌্যাব-৭ চট্টগ্রাম। ০২ এপ্রিল’২৪ ইং মঙ্গলবার সকাল ১১ টায় বাঁশখালী উপজেলা…

চরভদ্রাসনে হঠাৎ বেড়েছে বিভিন্ন প্রকার বাজির উপদ্রব

ফরিদপুর জেলা প্রতিনিধি: ঈদকে কেন্দ্র করে ফরিদপুরে চরভদ্রাসনে হঠাৎ বেড়েছে বিভিন্ন প্রকার বাজির উপদ্রব। চরভদ্রাসন উপজেলার বিভিন্ন গ্রাম এলাকায় উঠতি বয়সী ছেলে-মেয়েরা দেদারসে কিনছে এসব বাজি। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে পথে ঘাটে, বাড়ির আঙিনাসহ যেখানে সেখান ফাটানো হচ্ছে এসব বাজি। বাজির বিকট শব্দে আঁতকে উঠছে শিশু, বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এতে হৃদরোগীসহ বিভিন্ন জটিল…

বান্দরবানে দুইটি ভাল্লুকের বাচ্চা উদ্ধারসহ আটক ১

বাসুদেব বিশ্বাস,বান্দরবান:বান্দরবানের আলীকদমে অভিযান চালিয়ে বস্তায় বন্দী অবস্থায় বন্যপ্রাণী দুইটি ভাল্লুকের বাচ্চাকে উদ্ধার করেছে পুলিশ। একই সাথে বন্যপ্রাণী পাচারকারী মো. আলাউদ্দিন (২৪)কে গ্রেফতার করা হয়। ২ মার্চ (মঙ্গলবার) সকাল ১১ টায় পুলিশ সুপার কার্যালয়ে কনফারেন্স কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার সৈকত শাহীন। গ্রেফতারকৃত ব্যক্তি আলীকদমে ৩নং ওয়ার্ডের উত্তর পালং…

চট্টগ্রামে সেরা ক্লাব এ্যাওয়ার্ড সম্মাননা পেল হাবিলদার রজব আলী ক্লাব

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ আমরা চাঁটগাবাসীর পর্যালোচনায় সামাজিক, মানবিক ও গঠনমুলক কাজে সেরা ক্লাব এ্যাওয়ার্ড অর্জন করলেন হাবিলদার রজব আলী ক্লাব। ৩১ মার্চ’২৪ ইং রবিবার চট্টগ্রাম নগরীর মুরাদপুরস্থ হোটেল জামানের হল রুমে অনুষ্ঠিত আমরা চাঁটগাবাসী’র এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে হাবিলদার রজব আলী ক্লাবকে তার এ অর্জনের ক্রেস্ট প্রদান করা হয়। চট্টগ্রামকে পুর্নাঙ্গ বানিজ্যিক…

শার্শায় পুলিশের অভিযানে ৩৮ কেজি গাঁজা উদ্ধার: আটক ১

মো. রাসেল ইসলাম: যশোরের শার্শায় পৃথক দুটি অভিযানে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় আয়না মতি (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। রোববার (৩১ মার্চ) গভীর রাতে উপজেলার লক্ষনপুর ইউনিয়ানের হরিনাপোতা গ্রামে এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক নারী মাদক ব্যবসায়ী আয়না মতি হরিণাপোতা গ্রামের মৃত আব্দুল আলীমের…

সাতক্ষীরায় অনুমোদন বিহীন ঔষধ কোম্পানি সীলগালা করেছে ভ্রাম্যমান আদালত

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরায় বিএসটিআই-এর অনুমোদন বিহীন ঔষধ সামগ্রি রাখার অভিযোগে তিয়ানশি কোম্পানির সাতক্ষীরা অফিস সীলগালা করেছে ভ্রাম্যমান আদালত। ১৫ লক্ষ টাকার ঔষধ উদ্ধার, ৬০ হাজার টাকার জরিমানা একই সাথে ১৫লক্ষ টাকার ঔষধ সামগ্রি জব্দ এবং তিয়ানশির ডিস্ট্রিবিউটর শফিকুল ইসলাম ও তুহিনুজ্জামানকে ৬০হাজার টাকা জরিমানা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভিরের নেতৃত্বে…

বনবিভাগের অভিযানে মিল মালিকের জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার রবিরবাজারে বনবিভাগের অভিযানে লোহাইউনি-হলিছড়া চা বাগান থেকে সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে কেটে আনা দুইশত ফুট আকাশমনি কাঠ জব্দ করেছে। অবৈধভাবে স মিলে কাঠ রাখার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৩০মার্চ) কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারে মেসার্স শাহজালাল সো’মিলে অভিযান চালায় বনবিভাগ।…

সোনারগাঁয়ে ১৯ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

সোলায়মান হাসান, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সোনারগাঁ উপজেলার কাঁচপুর, সাদিপুর, জামপুর, নোয়াগাঁও ও বারদী ইউনিয়নের জিসি সড়ক উন্নয়ন কাজের কয়েকটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা, ইউনিয়নের সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরন প্রকল্পের আওতায় এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে কাঁচপুর এনএইচডব্লিউ গঙ্গাপুর জিসি সড়ক ৩০০০ মিটার, ললাটি কুশাব-দামারখোলা সড়ক ২১৯৩ মিটার, নয়াপুর এনএইচডব্লিউ- গঙ্গাপুর জিসি…