চসিকে ৪০ কোটি টাকার রাজস্ব ফাঁকি

“প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ” এনামুল হক রাশেদী, চট্টগ্রাম চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) দুটি হোল্ডিংয়ের কর নির্ধারণে ‘ঘষামাজা’ করে প্রায় ৪০ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামকে দায়িত্বে অবহেলার কারণে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। গত ২৭ অক্টোবর (সোমবার) মেয়রের দপ্তর থেকে…

চট্টগ্রামে যুবদলের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ ,আহত ৮

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় ব্যানার টাঙানো ও সরানোকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সাজ্জাদ (২৬) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে বাকলিয়া এক্সেস রোডের সৈয়দ শাহ রোডের মদিনা আবাসিকের সামনে এ ঘটনা ঘটে। এ সময়…

বেনাপোলে পুলিশের অভিযানে হোরোইন সহ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে ৩০ পুরিয়া হেরোইন সহ মো. সোহাগ হোসেন (৩৭)কে আটক করেছে পুলিশ। সোমবার সকালে আটক আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আটক আসামী সোহাগ শার্শার লক্ষণপুর মধ্যপাড়া গ্রামের বিল্লাহ হোসেনের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বাজার বলফিল্ডের দক্ষিনে জনৈক ডাক্তার মোহাম্মাদ আলী…

শমসেরনগর রেলওয়ে স্টেশনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: আখাউড়া-সিলেট রেলপথ সেকশনে বন্ধ সকল রেল স্টেশন চালুকরনসহ ৮ দফা বাস্তবায়নের দাবীতে আগামী ১লা নভেম্বর সিলেট টু শায়েস্তাগঞ্জ রেলপথ অবরোধের সমর্থনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। এসময় বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে সিলেট অবদান রাখলেও, উন্নয়নেরয় দিকে বৈষম্যের শিকার এজন্য সিলেট পিছিয়ে। তারা বলেন, বিশ্বের বিভিন্ন…

ফরিদপুরে ট্রাকচাপায় জামায়াতের যুব বিভাগের সভাপতি নিহত

ফরিদপুরে ট্রাকচাপায় জামায়াতে ইসলামী ফরিদপুর পৌর যুব বিভাগের সভাপতি ও আইনজীবী অ্যাডভোকেট মোসাদ্দেক আহমেদ বশির (৪২) নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের চালক ও তার মহুরি মজিবুর রহমান গুরুতর আহত হন। রবিবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে ফরিদপুর-খুলনা মহাসড়কের বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত মোসাদ্দেক আহমেদ বশির ফরিদপুর জেলা সদরের চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখাঁরহাট এলাকার মৌলভী…

সোনারগাঁওয়ে বিএনপির উঠান বৈঠক: রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

সোলায়মান হাসান: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে নোয়াগাঁও এলাকায় আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মফিজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদল নেতা সোহেল রানা। প্রধান…

বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিবৃতি প্রদান

বেনাপোল প্রতিনিধি: গত ১৩/১০/২০২৫ ইং তারিখ সম্প্রতি বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় ম্যানিজিং কমিটি’র সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম এর সাথে ঐ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসানুল কবীর তুহিন এর স্কুল সংক্রান্ত বিষয়ে মনোমালিন্যের ঘটনা ঘটে,যা পরবর্তীতে উভয়ের মধ্যে মতঐক্যের ভিত্তিতে বিষয়টি মীমাংশা সহ নিস্পত্তি হয়। কিন্তু একটি পক্ষ অতি উৎসাহী হয়ে বিষয়টিকে রাজনৈতিক ইস্যু তৈরী করে ম্যানেজিং কমিটি’র…

চট্টগ্রামের ফয়’স লেকের ত্রাস ‘কিরিচ আজাদ’ গ্রেফতার

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর খুলশী এলাকার ফয়’স লেক অঞ্চলে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এলাকাজুড়ে ভয় সৃষ্টি করা মো. আজাদ ওরফে ‘কিরিচ আজাদ’ অবশেষে ধরা পড়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে মারধরের সময়…

সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলামের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খানের হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। একই সঙ্গে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, স্থানীয় মনিরুল ইসলামের…

কর্ণফুলী সেতুর যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ জরুরি, এডভোকেসি ফোরাম

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরের কর্ণফুলী সেতুর উত্তর পাশের মোড়ে দীর্ঘদিনের যানজট নিরসনে সরকারি বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগ জরুরি বলে মত দিয়েছেন বক্তারা। তাঁদের মতে, সিটি কর্পোরেশন, সিডিএ, ট্রাফিক বিভাগ, বিআরটিএসহ সংশ্লিষ্ট সব সংস্থা, চালক ও যাত্রী—সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এ সমস্যা সমাধান সম্ভব নয়। ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মাল্টি…