গৌরনদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কর্মীসভা অনুষ্ঠিত

বরিশাল জেলা প্রতিনিধি: বরিশাল জেলার গৌরনদী উপজেলার ২ নং বার্থী ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সফলনও সার্থক করার লক্ষ্যে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৫ ই নভেম্বর বিকেলে ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির আঞ্চলিক কার্যালয় থেকে শুরু হয়ে প্রতিটি…

চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ, হোসেন বাবলা নিহত

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-পাঁচলাইশ আংশিক) আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী গণসংযোগে গুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন চিহ্নিত সন্ত্রাসী সারোয়ার হোসেন বাবলা (৩৮)। বুধবার (৫ নভেম্বর) বিকেলে নগরীর পাঁচলাইশ থানার চালিতাতলী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৪টার দিকে এরশাদ উল্লাহ তাঁর কর্মীদের নিয়ে জনসংযোগে…

চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের দলীয় প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) বিকেলে নগরীর হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে নগরীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সেখানেই গণসংযোগ করছিলেন। এ সময় দুপক্ষের সংঘর্ষ হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। বিস্তারিত…

ডিবি’র জালে ১২১ পিস ইয়াবাসহ যুবক আটক

তিমির বনিক, মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের মোজেফরবাদ এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২১ পিস ইয়াবাসহ জুনেদ মিয়া (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। ডিবি’র এসআই (নিরস্ত্র) মো. আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে বুধবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার হওয়া জুনেদের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার ২ নং মনুমুখ ইউনিয়নের মোজেফরবাদ গ্রামে। গোপন…

চট্টগ্রামে প্রবাসীর ১৯ লক্ষাধিক টাকার মালামাল লুট, আসামী গ্রেপ্তার

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের হালিশহর থানায় দায়েরকৃত ডাকাতি মামলার পলাতক আসামি মো. সাদ্দাম হোসেন (৩২) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭। গ্রেপ্তার সাদ্দাম হোসেন ভোলার লালমোহন থানার দুলা মিয়া এলাকার মো. ফারুকের ছেলে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন নুরুজ্জামান নাজির বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৭…

মণিপুরিদের ১৮৩ তম মহারাসলীলা উৎসব আজ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষ, আজ অনুষ্ঠিত হবে মণিপুরি সম্প্রদায়ের ১৮৩তম মহারাসলীলা। পূর্ণিমার আলোয় মণিপুরিরা আনন্দে মাতবে। এটি তাদের সবচেয়ে বড় ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। বিগত কয়েকদিন ধরে মণিপুরি পাড়াগুলো মৃদঙ্গের তালে নাচের প্রস্তুতি ও গান-বাজনার হাওয়া দিয়ে ভরে উঠেছে। গ্রাম ও পাড়া জুড়ে চলছে শেষ মুহূর্তের “গোষ্ঠলীলা” বা রাখাল নৃত্য এবং রাসনৃত্যের…

সাতক্ষীরায় পুরনো বইয়ের সঙ্গে ২০২৫ শিক্ষাবর্ষের নতুন বই বিক্রির অভিযোগ

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে পুরনো বই বিক্রির সঙ্গে ২০২৫ শিক্ষাবর্ষের নতুন বই বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অস্থায়ী গুদাম থেকে ট্রাকে পুরাতন বইয়ের সঙ্গে নতুন বই তোলা হচ্ছিল। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের…

চট্টগ্রাম নগরীতে রাস্তায় হকার, মেয়রের নির্দেশনা কতটুকু কার্যকর হবে!

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর ব্যস্ততম নিউ মার্কেট মোড়ে বিকাল ৪ টার আগে সড়ক ফুটপাতে কোন হকার বসবেনা, চসিক মেয়রের কঠোর ঘোষণা—‘নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা’ চট্টগ্রাম নগরীর ব্যস্ততম নিউ মার্কেট মোড়ে বিকেল ৪টার আগে কোনো হকার বসলে উচ্ছেদ অভিযানসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।…

ফেসবুকে প্রেম, চট্টগ্রামে গৃহবধূর প্রেমিক যুবক খুন, স্বামী গ্রেপ্তার

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো এলাকায় মো. হাসিবুল ইসলাম (২৬) নামে এক যুবককে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময়ে তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মোহাম্মদ জাহেদুল ইসলাম (৩১) পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে। সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে…

নারায়ণগঞ্জ-৫: বিএনপির নতুন মনোনীত প্রার্থীকে ঘিরে পুরনো ছবি নিয়ে তুমুল বিতর্ক

সোলায়মান হাসান: নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া মাসুদুজ্জামানকে ঘিরে সমালোচনা থামছেই না। এবার আলোচনায় যোগ হলো আরো একটি বড় নাম—সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। শাসকদলের এই প্রভাবশালী নেতার সঙ্গেও তাকে একাধিকবার দেখা গেছে বলে দাবি উঠছে। মনোনয়ন ঘোষণার পরপরই সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবি ও ভিডিও বিশ্লেষণে দেখা যায়, মাসুদুজ্জামান শুধুই শামীম ওসমান…