বান্দরবানে নির্যাতনের শিকার হওয়া বিএনপি নেতাকর্মীদের সম্মাননা প্রদান

বাসুদেব বিশ্বাস,বান্দরবান: দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরাচারী আওয়ামী সরকার কর্তৃক মামলা, হামলা, জেল-জুলুম ও নানামুখী নির্যাতনের শিকার হওয়া বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের প্রতি সম্মান জানাতে বান্দরবান-৩০০ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষ থেকে এক সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (২৭নভেম্বর) বান্দরবান শহরের হিলভিউ কনভেনশন হলে সাচিং প্রু জেরী প্রধান…

চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে উথলী বাসস্ট্যান্ড বাজারে তদারকিমূলক অভিযান চালিয়ে বীজ বিক্রয়ের দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। তিনি জানান, প্রতিশ্রুত মূল্যের বিনিময়ে প্রতিশ্রুত পণ্য (বীজ) সঠিকভাবে বিক্রয় না করায় উথলী বাসস্ট্যান্ড বাজারে…

চট্টগ্রামে ৪র্থ আন্তর্জাতিক চিকিৎসক ও গবেষক সম্মেলন শুক্রবার

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এন্ড মেডিকেল কলেজে আগামী শুক্রবার (২৮ নভেম্বর) চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক চিকিৎসক ও গবেষক সম্মেলন–২০২৫। আয়োজন করেছে মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ টিচার্স অ্যাসোসিয়েশন। চিকিৎসাবিজ্ঞানে নতুন সম্ভাবনা, গবেষণা, আধুনিক আবিষ্কার এবং চিকিৎসা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার—এসব বিষয়কে কেন্দ্র করে চট্টগ্রামে এবার মিলিত…

সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

হবিগঞ্জের মাধবপুর ইটাখোলা স্টেশন এলাকায় কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরের দিকে ঢাকাগামী ট্রেনটি মাধবপুর উপজেলার ইটাখোলায় পৌঁছলে ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে।

চুয়াডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন ও পশু-পাখি প্রদর্শনী

আহম্মাদ সগীর, চুয়াডাঙ্গা প্রতিনিধি: দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি, প্রাণিসম্পদ মেলার স্টল পরিদর্শন এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় খামারিরা অংশ নেন এবং বিভিন্ন পশু-পাখি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন…

৫ ডিসেম্বর লালদিঘীর মাঠে ৮ দলের সমাবেশ সফলে জামায়াতের প্রস্তুতি সভা

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ আগামী ৫ ডিসেম্বর’২৫ ইং জুমাবার, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ৮ দলীয় জোটের এক সমাবেশ চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশে ৮ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতির উদ্দেশ্যে গুরুত্বপুর্ন দিক নির্দেশনামুলক বক্তব্য রাখবেন। সমাবেশকে সুশৃংখলভাবে সফল করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী নেতৃবৃন্দের এক প্রস্তুতি সভা বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের…

প্রবেশন অধ্যাদেশের প্রয়োগ বাড়ছে, ৭ বছরে মামলা ৭১৭

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রামে প্রবেশন অধ্যাদেশের কার্যক্রম জোরদারে উপজেলা সমাজসেবা কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সিএমএম কোর্টের প্রবেশন কার্যালয়ের উদ্যোগে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়। প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কাজী মিজানুর রহমান। চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফরিদুল…

আলফাডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

আজিজুর রহমান দুলালঃ ​ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে বুধবার (২৬ নভেম্বর, ২০২৫) প্রাণিসম্পদ মাঠ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। ​এবারের প্রতিপাদ্য ছিল—“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদের হবে উন্নতি”। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গবাদিপশু, হাঁস-মুরগি, ভেড়া-ছাগলসহ প্রাণিসম্পদের আধুনিক প্রযুক্তি ও ব্যবস্থাপনা নিয়ে মোট ৩০টি স্টল…

সীমান্তজুড়ে জড়ো হচ্ছে অনিবন্ধিত ভারতীয় মুসলিম নাগরিক বিজিবি সতর্ক

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ ভারতীয় মুসলিম নাগরিকদের বাংলাদেশি আখ্যা দিয়ে পুলিশ ও বিএসএফের হয়রানির অভিযোগ পাওয়া গেছে।সাতক্ষীরা সীমান্তজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরিস্থিতি মোকাবিলায় ভারতের বিশেষ ভোটার তালিকা হালনাগাদের প্রভাবে সীমান্তে জড়ো হচ্ছে অনিবন্ধিত মানুষ। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আশরাফুল হক জানিয়েছেন, ভারতের বিশেষ ভোটার তালিকা…

রেয়াজউদ্দিন বাজারের প্যারাডাইস সুইটসকে তিন লাখ টাকা জরিমানা

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: নগরের রেয়াজউদ্দিন বাজার এলাকার প্যারাডাইস সুইটসকে অপরিচ্ছন্ন ও পোকামাকড়যুক্ত পরিবেশে মিষ্টিজাত পণ্য উৎপাদনের দায়ে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ নভেম্বর) পরিচালিত এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউস। চট্টগ্রাম জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চট্টগ্রামের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে…