আইসিজের রায় মানতে হবে মিয়ানমারকে : পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেয়া রায় মিয়ানমার মানতে বাধ্য বলে জানিয়েছেন জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, ‘আদালতের এই রায় বাধ্যতামূলক, চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই। তাই রায় মেনে চলা মিয়ানমারের জন্য ঐচ্ছিক নয়।’ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে…

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে অগ্নিসংযোগ

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনের গলির প্রবেশপথের গেটে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে নগরীর দাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (সিটিএসবি ও গণমাধ্যম) মো. আফজাল হোসেন  ইত্তেফাককে জানান, দুর্বৃত্তরা একটি কাপড়ে কেরোসিন মিশিয়ে তাতে…

১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখায় হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি

দেশের বিভিন্ন স্থানে দুর্বৃত্তদের হামলার শিকার হচ্ছে ক্ষুদ্রঋণ প্রদানকারী বিশেষায়িত প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক। গত ১০ দিনে ব্যাংকটির ৭২টি শাখা ও কার্যালয়ে হামলা, পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পাঁচটি শাখা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি। ব্যাংকের শাখা ও কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন গ্রামীণ…

আওয়ামী লীগ-বিএনপি ‘ট্যাগের’ লড়াইয়ে অবহেলিত চা শ্রমিকের অধিকার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে চা বাগানগুলোতে প্রচার-প্রচারণা শুরু হয়েছে। তবে নির্বাচনী প্রচারে শ্রমিকদের মজুরি, রেশন, ভূমির অধিকার, সামাজিক নিরাপত্তা কিংবা জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক পরিচয় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। প্রার্থীদের মধ্যে কে আওয়ামী লীগের অনুসারী, আর কেউবা বিএনপি’র ঘনিষ্ঠ তা নিয়েই…

বান্দরবানে ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বাসুদেব বিশ্বাস, বান্দরবান : বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মিসকাত (১৫) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে জেলা সদরের শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রের পাশের একটি ঝর্ণা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মিসকাত বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। ফায়ার সার্ভিস ও সিভিল…

যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বান্দরবানে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রশিক্ষণ

বাসুদেব বিশ্বাস, বান্দরবান : পার্বত্য জেলা বান্দরবানের বিভিন্ন এলাকায় বসবাসরত যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বান্দরবানে সেনাবাহিনী পক্ষ থেকে ৩ সপ্তাহব্যাপী যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নে আয়োজনে যুব উন্নয়ন ক্যাম্পেইন ২০২৬ এর আওতায় ১৪৩ফিল্ড ওয়ার্কসপ কোম্পানি ইএমই কর্তৃক পরিচালিত…

হবিগঞ্জের বানিয়াচংয়ে দিন দিন বেড়েই চলছে চোরের উৎপাত

শাহ সুমন, বানিয়াচং : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় অস্বাভাবিক হারে বেড়েছে চোরের উৎপাত। রাত নামলেই শোনা যায় কোথাও না কোথাও চুরির ঘটনা। চোরেরা হানা দিচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানেও; এমনকি রেহাই পাচ্ছে না মসজিদ-মন্দিরও। গত বুধবার রাতে নন্দিপাড়া হাফিজখানা জামে মসজিদের দোকানকোঠা থেকে অটোরিকশা চুরির ঘটনা ঘটে। একই রাতে হাজরাপাড়া গ্রামে নূর আলমের ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর ও…

১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক চলছে

দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক চলছে। বৈঠকে সভাপতিত্ব করছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার পর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক শুরু হয়।  জানা গেছে, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও ডিসেম্বর…

যেসব বিষয়ে একমত হলেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা

বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের ঠিক আগে জাতীয় সংসদ ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে একান্ত বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে অনুষ্ঠিত এই বৈঠকে দুই নেতা ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না। বৈঠকের মূল আলোচ্য ও ঐকমত্যের বিষয় জামায়াতে ইসলামীর এক সংসদ…

৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অন্যের প্রযুক্তি ব্যবহার করে নয়, নিজেদের তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী…