৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (০৩ শনিবার) থেকে শুরু হয়েছে। ত্রিশতম এই মেলার উদ্বোধন করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে পূর্বাচলের স্থায়ী ভেন্যু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এ মেলার উদ্বোধন করেন তিনি। এ সময়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম সংস্করণ দেশের ব্যবসা-বাণিজ্যের ইতিহাসে একটি মাইলফলক। এই বাণিজ্য মেলা নিছক পণ্যের প্রদর্শনী…

বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর উদ্যোগে খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস এম মোদাচ্ছের শাহ এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল শাহীনের পরিচালনায় দোয়া পূর্ববর্তী স্মরণ সভায় বক্তব্য রাখেন, রফিকুল আলম, মুস্তাফা মাহমুদ, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আসিফ,ক্রীড়া…

হুমকির পর এবার আইপিএল থেকেই বাদ মুস্তাফিজ

আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমানকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়েছিল। রেকর্ড পারিশ্রমিকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলে ভিড়িয়েছিল তাকে। কিন্তু মুস্তাফিজকে দলে ভেড়ানোর পর থেকেই রীতিমতো হুমকি দিয়ে আসছে ভারতের উগ্রপন্থি হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতাদের কাছ থেকে। সেই হুমকির জেরে এবার ফিজকে বাদই দেওয়া হলো আইপিএল থেকে। মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে…

তাসনিম জারার মনোনয়ন বাতিল

ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। এর আগে তাসনিম জারা তার নির্বাচনী হলফনামায় বাংলাদেশে বার্ষিক ৭ লাখ টাকার বেশি আয় এবং ব্রিটিশ পাউন্ডে বিদেশি আয়ের তথ্য ঘোষণা করেন। নির্বাচন…

আমিরাত বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্মরণ সভা ও খতমে কুরআন

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাত বিএনপির উদ্যোগে খতমে কুরআন ও বিশেষ দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা সংযুক্ত আরব আমিরাতের শারজায় আয়োজিত এই স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মুস্তফা মাহমুদ।…

খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশাহ ও যুবরাজের শোক 

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান শোক প্রকাশ ও আল্লাহর রহমত প্রার্থনা করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দুই পবিত্র মসজিদের খাদেম সৌদি বাদশাহ সালমান বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পাঠানো এক শোক বার্তায় খালেদা জিয়াকে…

শোক বইয়ে স্বাক্ষর করলেন ডাকসুর ভিপি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্য খোলা শোক বইয়ে শোকবার্তা লিখে স্বাক্ষর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।  আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি।  এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, সমাজসেবা সম্পাদক এ…

দেশের স্বার্থে মিলে মিশে আমরা একসঙ্গে কাজ করতে চাই

‘নির্বাচনের পর ও সরকার গঠনের আগে বিএনপির সঙ্গে আবারও বসার ইচ্ছের কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা দেশের স্বার্থে মিলে মিশে একসঙ্গে কাজ করতে চাই।’ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফকালে একথা বলেন তিনি। আজ সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের…

বান্দরবানে নতুন বছরের শুরুতেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ শুরু

বাসুদেব বিশ্বাস,বান্দরবান : নতুন বছরের শুরুতেই বান্দরবানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ শুরু হয়েছে। ১লা জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রম শুরু করেন শিক্ষকরা। এসময় নতুন বছরের বিভিন্ন বিষয়ের বই প্রদান করা হয়। এদিকে নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছস্বিত শিক্ষার্থীরা।…

খালেদা জিয়ার মৃত্যুতে আমিরাতের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর শোক

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে একটি শোকবার্তা পাঠিয়েছেন। একইসাথে, সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং উপ-রাষ্ট্রপতি, উপ-প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্সিয়াল কোর্টের চেয়ারম্যান শেখ মনসুর বিন জায়েদ…