খালেদা রাব্বানীর বাসায় আবেগআপ্লুত প্রধানমন্ত্রী

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সফরকালে সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র প্রবীণ নেত্রী খালেদা রাব্বানীর বাসভবনে গিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৭ই জুন) মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড বিতরণ’ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে তিনি মৌলভীবাজার শহরের শাহ্ মোস্তফা রোডে অবস্থিত প্রবীণ এই নেত্রীর বাসভবনে যান। সাক্ষাৎকালে খালেদা রাব্বানী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।…

রোনালদোর পর্তুগালকে রুখে দিয়ে ইতিহাস কঙ্গোর

বিশ্বকাপে প্রথম ম্যাচে শক্তিশালী পর্তুগালকে রুখে দিয়ে ইতিহাস করল ডিআর কঙ্গোর। ৫২ বছর পর বিশ্বকাপে ফিরেই পর্তুগিজদের বিপক্ষে রীতিমতো চমক দেখিয়ে ড্র করেছে কঙ্গো। এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটেই পর্তুগালকে এগিয়ে দেন জোয়াও নেভেস। পেদ্রো নেতোর পাস থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন পিএসজি মিডফিল্ডার। পর্তুগালের জার্সিতে এটি নেভেসের চতুর্থ গোল। এরপর ৩০ মিনিটে হোয়াও…

স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন না প্রবাসীরা

স্থানীয় সরকার নির্বাচনে ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ রাখছে না নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের খসড়া বিধিমালা ও আচরণবিধিতে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। একই সঙ্গে এসব নির্বাচন দলীয় প্রতীক ছাড়া নির্দলীয় ভিত্তিতে আয়োজনের বিধানও বহাল রাখা হয়েছে। সিদ্ধান্তের ব্যাখ্যায় ইসি বলেছে, প্রবাসী ভোটারদের কাছে ব্যালট পাঠানো, তা সংগ্রহ ও যাচাই করা এবং নির্ধারিত সময়ের মধ্যে গণনা…

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্ধারিত অনুষ্ঠানস্থলের পাশ থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে সোহেল রানা (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন মিনি স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার তারেক রহমানের শ্রীমঙ্গল সফরকে কেন্দ্র করে ভিক্টোরিয়া উচ্চ…

সিলেট পৌঁছে শ্রীমঙ্গলের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কর্মসূচিতে যোগদানের জন্য সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সকালে সফরের অংশ হিসেবে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এরপর সেখান থেকে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সকাল থেকে সড়কের দু’পাশে অবস্থান নিয়েছেন দলের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর আগমনকে নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।…

চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রায় ৪ হাজার ১৮৯ কোটি টাকা ব্যয়ে একটি চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চল (Chinese Economic and Industrial Zone) স্থাপনের প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। শিল্পায়ন ত্বরান্বিত করা, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নেওয়া এ প্রকল্পকে দেশের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগভিত্তিক শিল্পাঞ্চল…

সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু করল বাংলাদেশের জনপ্রিয় সুপারশপ ‘ডেইলি শপিং

বাংলাদেশের অন্যতম পরিচিত ও জনপ্রিয় সুপারশপ ব্র্যান্ড “ডেইলি শপিং” এবার দেশের সীমানা ছাড়িয়ে মধ্যপ্রাচ্যে তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ করেছে। বাংলাদেশে ১০০টিরও বেশি শাখার সফল পরিচালনার অভিজ্ঞতা নিয়ে প্রতিষ্ঠানটি সংযুক্ত আরব আমিরাতে তাদের নতুন চেইন শপ প্রজেক্টের যাত্রা শুরু করেছে। ইতোমধ্যেই আজমানে দু’টি শাখা চালুর পর, সম্প্রতি দুবাইয়ের সোনাপুর বাংলা বাজারের প্রাণকেন্দ্রে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে তাদের তৃতীয়…

ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি

মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও জালিয়াতির মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তারের পর দেশে নতুন করে আলোচনায় এসেছে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা ইন্টারপোল। সংস্থাটির রেড নোটিশের ভিত্তিতে বেনজীরকে দুবাই থেকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। এই প্রেক্ষাপটে জনমনে কৌতূহল জেগেছে, বেনজীরের মতো এমন আর কোন বাংলাদেশি আসামির নামে রেড নোটিশ আছে। ওয়ান্টেড আসামির…

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১৫ জুন) তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১টায় রাজধানীর মালিবাগে অবস্থিত সিআইডি সদর দপ্তরে সংবাদ…

বেনজীরের দুর্নীতির ছয় মামলার নথি পাঠানো হবে দুবাই

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে কোন উপায়ে দেশে ফিরিয়ে আনা হবে সেটিই এখন টক অব দ্য কান্ট্রি। ইতোমধ্যে বেনজীরকে ফেরানোর নথিপত্র প্রস্তুতে কাজ শুরু করেছে সরকার। দ্রুত সময়ের মধ্যে প্রত্যর্পণ প্রস্তাব তৈরির কাজ চলছে। প্রত্যর্পণ প্রক্রিয়া সহজ করতে প্রস্তাবে শুধু দুর্নীতি দমন কমিশনের (দুদকের) দায়ের করা পাসপোর্ট জালিয়াতি ও দুর্নীতির ৬টি মামলার নথিপত্র…