সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলায় নিহত ১২, দু’জন বাংলাদেশি

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ ও আকস্মিক হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন বাংলাদেশি রয়েছেন। এই মর্মান্তিক ঘটনার পর জনবহুল বিমানবন্দরটির সব ধরনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।  ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক দফায় দফায় চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার রেশ কাটতে…

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, ঢাকায় চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় এসেছিলেন চাকরিপ্রার্থীরা। কিন্তু পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।এতে ক্ষুব্ধ হয়ে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। সড়ক অবরোধ করে তারা প্রশ্নফাঁসের অভিযোগের সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শাস্তি এবং অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ…

শিগগিরই সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই সৌদি আরব যাচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, সৌদি আরবের ক্রাউন প্রিন্স বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। খুব শিগগির কোনো এক সময়ে এ সফর করবেন তিনি। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা…

এবার উড়োজাহাজের ভেতর থেকেই আটক অভিজিৎ দীপকে

দিল্লির যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভ মিছিলে যোগ দিতে মুম্বাই থেকে আসা ককোরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ দুই জ্যেষ্ঠ সদস্যকে উড়োজাহাজের ভেতর থেকেই আটক করেছে দিল্লি পুলিশ।  শুক্রবার (১০ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণের পরপরই রানওয়েতে থাকা অবস্থায় পুলিশ সদস্যরা ভেতরে প্রবেশ করে তাকে আটক করে।…

শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভানেথেম পিল্লাই

নোবেল শান্তি পুরস্কার-২০২৬ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী নাভানেথেম ‘নাভি’ পিল্লাই। তিনি ‘নাভি পিল্লাই’ নামেই বেশি পরিচিত। শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার দেয়া হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি।  বাংলাদেশ সময় আজ শুক্রবার বিকেল ৩টার কিছু পর নরওয়ের রাজধানী অসলো থেকে বিজয়ীর নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি। নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান…

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।  ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘পানির ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা : তরুণ নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনারে বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। হুমায়ুন…

আজ থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে আজ ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন ইলিশ মাছ ধরা, বেচা-কেনা, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞার সময়ে জেলে পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হবে।তাদের প্রত্যেককে ৪০ কেজি করে চাল দেওয়ার কর্মসূচি রয়েছে।  নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।…

গোল-অ্যাসিস্টে মহাকাব্যের ইতি টানলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির শেষ ম্যাচটিও হয়ে থাকল তার নিজের মতোই- গোল, অ্যাসিস্ট আর আবেগে মোড়ানো। আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নেমে বেনিনের বিপক্ষে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন কিংবদন্তি এই ফরোয়ার্ড। তার দুর্দান্ত পারফরম্যান্সে ৩-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে ম্যাচটি ঘিরে শুরু থেকেই ছিল বিদায়ের আবহ। ম্যাচ শুরুর আগে বিশাল…

তুরস্ক গেলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

তুরস্কের ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিতব্য ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ অংশ নিতে তুরস্কে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। বুধবার (৭ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে যাত্রা করেন জামায়াত আমির। এ সময় জামায়াত আমিরকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন-…

আমিরাতে হাটহাজারী সমিতির কমিটি ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত হাটহাজারীবাসীদের সংগঠন হাটহাজারী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মোহাম্মদ জসিম উদ্দিন তালুকদার, সিআইপি-কে সভাপতি, মুজিবুল হক মঞ্জুকে সাধারণ সম্পাদক এবং নাছির উদ্দীন খোকনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। গত ৩ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত আহ্বায়ক কমিটির বর্ধিত সভায় সংগঠনটির নতুন নেতৃত্ব ও পরিচালন কাঠামো চূড়ান্ত করা হয়। সভায় ১০১…