Admin

পবিত্র আকসায় সিসি ক্যামেরা বসালো ইসরায়েলি বাহিনী

পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গনে এবার নজরদারি ক্যামেরা বসালো ইসরায়েলি বাহিনী। মসজিদের পশ্চিমের দেয়ালে টাওয়ার তৈরি করে লাগানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। রোববার (২৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজ। নিরাপত্তায় কড়াকড়ি নিয়ে উত্তেজনার মধ্যেই নেয়া হলো এ পদক্ষেপ। সম্প্রতি দখলকৃত অঞ্চলটির প্রশাসন ঘোষণা দেয়, আসন্ন রমজানে মসজিদে প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে।…

মৌলভীবাজার কারাগারে কয়েদির মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার কারাগারে ড্যাফল বিজন চন্দ্র শীল (৩৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। রবিবার ২৫ জানুয়ারী অসুস্থ হয়ে এই কয়েদীর মৃত্যু ঘটে। মৌলভীবাজার কারাগার সুত্রে ড্যাফল বিজন চন্দ্র শীল কুলাউড়া থানার জিআর-৩৯৭/২০০৩ নং- মামলার সাজাপ্রাপ্ত আসামী। চলতি বছরের গত ৩০ জানুয়ারি সে কারাগারে আসে। সে উচ্চ রক্তচাপের রোগী ছিলেন। রবিবার সে অসুস্থ…

ভাষার মাসে নিজেদের ভাষাই ভুলতে বসেছে তারা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: কোন একসময় শুধু মায়ের ভাষাই জানতেন তারা। মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষা জানা ছিল না, ব্যবহারও করতেন না। কিন্তু মায়ের ভাষায় তো লেখাপড়ার সুযোগ নেই। পাশাপাশি জীবন-জীবিকার তাগিদ। ফলে চায়ের রাজধানী মৌলভীবাজারে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের লেখাপড়া বাংলা মাধ্যমেই করতে হয়। এতে কমছে তাদের নিজস্ব মাতৃভাষার চর্চা। অবস্থা এমন দাঁড়িয়েছে যে,…

ঢাবির হলে থেকে উদ্ধার অপহৃত দুই ব্যবসায়ী

অপহরণের চারদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হল থেকে দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। অপহৃত ২ ব্যক্তি হলেন, মোহাম্মদ আব্দুল জলিল ও হেফাজ উদ্দিন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় শাহবাগ থানা পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তাদেরকে ঢাবির হাজী মুহম্মদ মুহসীন হলের ৫৪৪ নম্বর কক্ষ থেকে উদ্ধার করেন। এই ঘটনায় ৫৪৪ নম্বর কক্ষটি…

মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু

ভোলার মনপুরায় মোটরসাইল চালিয়ে বাড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় মারা যান এক ছাত্রলীগ নেতা। শনিবার রাত সাড়ে ১১টার সময় উপজেলার হাজিরহাট থেকে দক্ষিণ সাকুচিয়া বাড়ি যাওয়ার পথে বাংলাবাজারের উত্তর পাশে ডিসি সড়কের ওপর এ ঘটনা ঘটে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে নতুন বাজার জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।…

পিলখানার হত্যাকাণ্ডের শহিদের প্রতি বিএনপির শ্রদ্ধা

পিলখানার হত্যাকাণ্ডের শহিদের প্রতি বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, পিলখানার হত্যাকাণ্ডের পেছনে কি ছিল মানুষ সেই সত্যি জানতে চায়। ২৫ ফেব্রুয়ারি, রবিবার রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে পিলখানা ট্র্যাজেডির ১৫ বছর উপলক্ষ্যে বিএনপির পক্ষ থেকে শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ…

পিলখানায় হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পিলখানায় হত্যাকাণ্ডের চূড়ান্ত বিচার দ্রুত শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানীর সামরিক কবরস্থানে পিলখানার শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘পিলখানায় একটি বড় হত্যাকাণ্ড হয়েছিল। বিচারের জন্য এগুলোকে একটা কাঠামোতে আনতে হবে। তদন্ত সম্পূর্ণ করা…

কাশিয়ানীতে জিপিএ ৫ প্রাপ্তদের সম্মাননা প্রদান

মো: জুয়েল হাসান, গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলার কাশিয়ানী এম এ খালেক ডিগ্রী কলেজের জিপিএ 5 প্রাপ্তদের সম্মাননা প্রদান করেছে র‍্যাব -৬ খুলনা। শনিবার ২৪ ফেব্রুয়ারি সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন র‍্যাবের মহা পরিচালক এম খুরশীদ হোসেন বিপিএম বার (অতিরিক্ত আইজিপি গ্রেড-৬)। তিনি বেলা ১১টায় হেলিকপ্টার যোগে আসেন। পরে তিনি এম এ খালেক বিশ্ব বিদ্যালয়ের ডিগ্রী…

বাঁশখালীতে বেকারী শ্রমিক খুনের আসামী মাহাবুব গ্রেফতার

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম থেকেঃ চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় বেকারী শ্রমিক শাহ আলম হত্যাকান্ডের অন্যতম আসামী মাহাবুবর রহমান (৩০)কে খুনের ঘটনার ১২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ। হত্যাকান্ডের সাথে জড়িত থাকার জবানবন্দি নিয়ে আসামী মাহাবুবকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছে বাঁশখালী থানা পুলিশ। ২৩ ফেব্রুয়ারী’২৪ ইং শুক্রবার দিবাগত রাত…

বান্দরবানে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা শুরু

বাসুদেব বিশ্বাস, বান্দরবান : বান্দরবানে শুরু হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা। গত ২৪ ফেব্রুয়ারি (শনিবার) সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং বান্দরবান পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন হয়। উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শাহ্ মোজাহিদ উদ্দিন। এসময় জেলা…