Admin

কুলাউড়া সীমান্তে বিএসএফে’র গুলিতে বাংলাদেশি যুবক নিহত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের বিপরীত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।রবিবার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে ভারতের অভ্যন্তরে মাঙ্গুরলি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার মুড়ইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, ভোর…

নেতৃত্বের সংকট, গ্রুপিং নিরসনে আজ প্রধানমন্ত্রীর মুখোমুখি চট্টগ্রাম বিএনপির তৃণমূল নেতারা

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ ★ তারেক রহমান চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রামের তৃণমূল নেতাকর্মীদের এ ধরনের সাংগঠনিক সভা এবারই প্রথম। ★ চট্টগ্রাম বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে দীর্ঘদিনের গ্রুপিং ও নেতৃত্বের টানাপোড়েনের মধ্যে দলের চেয়ারম্যানের এই সরাসরি বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) বৃহত্তর চট্টগ্রামে দীর্ঘদিনের নেতৃত্বের সংকট, অভ্যন্তরীণ গ্রুপিং, সাংগঠনিক দুর্বলতা ও…

রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি

ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কার্যালয় থেকে আজ রোববার (৯ আগস্ট) সকালে দলটি এই মনোনয়নপত্র সংগ্রহ করে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি আজ একটি মনোনয়নপত্র সংগ্রহ করেন। আরেকটি মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির…

অতিরিক্ত মদ্যপানে এক ব্যক্তির মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে খোকন পাত্র (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৮ই আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি সর্বশেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত খোকন পাত্র কমলগঞ্জের শমশেরনগর চা বাগানের নারায়ণ টিলা এলাকার কমল পাত্রের…

আলফাডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড

আজিজুর রহমান দুলাল: ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সেবনের দায়ে আকাশ শেখ (১৯) নামে এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত আকাশ শেখ উপজেলার গোপালপুর…

শান্তিরক্ষা মিশন এলাকা দক্ষিণ সুদান ও আবেই পরিদর্শনে গমন করলেন সেনাবাহিনী প্রধান

ঢাকা, ০৮ আগষ্ট ২০২৬ (শনিবার): আজ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি, পাঁচ দিনের সরকারি সফরে দক্ষিণ সুদান ও আবেই গমন করেছেন। সফরকালে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদান ও আবেই’তে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েনরত বাংলাদেশী কন্টিনজেন্টসমূহ পরিদর্শন করবেন। এছাড়াও, উভয় স্থানের রাষ্ট্রীয় এবং মিশনসংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগান ও মোকাম ডিভিশনের দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়ন, ন্যায্য শ্রম অধিকার নিশ্চিতকরণ এবং শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপমুক্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন আয়োজনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন চা শ্রমিকরা। শনিবার (৮আগস্ট) সকালে নিউ সমনবাগ চা বাগানে প্রধান অফিস প্রাঙ্গণে বাংলাদেশ…

চুয়াডাঙ্গায় উথলী সূর্য তোরণ ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

আহাম্মদ সগীর চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে সূর্য তোরণ ক্লাবের উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার(৮ আগস্ট) সকাল ১০ টায় উথলী থেকে বেগমপুর সড়কের দু’পাশে সৌন্দর্যবর্ধনের জন্য এই বৃক্ষরোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সূর্য তোরণ ক্লাবের সভাপতি মেজবাহ উদ্দীন জাহিদ, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান,ক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য এহসানুল হক বিশ্বাস,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক…

প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ ★ দুই দশক পর আবার প্রধানমন্ত্রীর অপেক্ষায় বাঁশখালী—সেদিন ছিল জনতার ঢল, আজ বন্যাকবলিত মানুষের চোখে আশার আলো কিছু কিছু দিন, কিছু কিছু দৃশ্য জীবনের স্মৃতিতে এমনভাবে গেঁথে থাকে-সময়ের স্রোতও সেগুলোকে মুছে দিতে পারে না। ২০০৬ সালের ২৯ আগস্ট। আজ থেকে ঠিক ২০ বছর ২০ দিন আগে বাঁশখালীতে এসেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মরহুমা…

বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ ভয়াবহ বন্যায় বাঁশখালীতে প্রায় ১১ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হলেও নতুন ঘর পাচ্ছে মাত্র ১০০ পরিবার। আগামীকাল ৯ আগস্ট(রোববার) প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরকালে নির্বাচিত এসব পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হবে। সরকারের এ উদ্যোগে ১০০ পরিবার নতুন ঠিকানা পেলেও বাকি হাজার হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন নিয়ে দেখা দিয়েছে বড় প্রশ্ন। সম্পূর্ণ…