Admin

চীনে পাওয়া গেছে সাত দশকের অন্যতম বৃহৎ স্বর্ণ ভাণ্ডার

১৯৪৯ সালের পর সবচেয়ে বড় একক স্বর্ণের মজুত আবিষ্কার করেছে চীন। স্থানীয় সময় শুক্রবার (১৪ নভেম্বর) এ ঘোষণা করা হয়। দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশে অবস্থিত দাদংগৌ স্বর্ণখনিতে ১৪৪৪.৪৯ টন স্বর্ণ মজুত পাওয়া গেছে। খবর আনাদোলুর। রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, খনিটি ইতোমধ্যেই অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই–পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যা উন্নয়ন কাজ…

চট্টগ্রামে মোবাইল মেকানিক আকাশ হত্যাকাণ্ডে গ্রেপ্তার আরও ৩

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রামের এনায়েত বাজার এলাকায় মোবাইল মেকানিক আকাশ ঘোষকে পূর্বপরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ আরও তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার রাতে চন্দনাইশ ও নগরীর কোতোয়ালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—মূল আসামি মো. সানি (২৪), তার ভাই মো. ইউসুফ (৩৫) এবং সহযোগী শাকিল আলম ফয়সাল (২৬)। শনিবার র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে…

তৃণমুল ক্রিকেটকে শক্তিশালী করার লক্ষ্যে চট্টগ্রামে বিসিবি’র কোচিং এডুকেশন প্রোগ্রাম শুরু

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: দেশের তৃণমূল ক্রিকেটকে আরও শক্তিশালী করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোচিং এডুকেশন প্রোগ্রামের ধারাবাহিক উদ্যোগ এবার পৌঁছেছে চট্টগ্রামে। সিলেট বিভাগে কার্যক্রম শুরুর পর শনিবার (১৫ নভেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তিনদিনব্যাপী লেভেল-এ কোচিং কোর্সের উদ্বোধন করা হয়। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের আয়োজিত এই কোর্সে অংশ নিয়েছেন মোট…

বাংলাদেশ কেমিষ্টস এন্ড ড্রাগিষ্ট সমিতি (বিসিডিএস) এর জেলা কমিটির সভা অনুষ্ঠিত।

আজিজুর রহমান দুলাল: আজ ১৬ নভেম্বর ২০২৫, বাংলাদেশ কেমিষ্টস এন্ড ড্রাগিষ্ট সমিতি (বিসিডিএস) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ফরিদপুর অম্বিকা হলে আয়োজিত নব নির্বাচিত উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। আলফাডাঙ্গা উপজেলা বিসিডিএস এর সভপতি হাফেজ মো: হারুনুর রশীদ এর পবিত্র কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুয়াহঠানের সভাপতিত্ব করেন বিসিডিএস জেলা শাখার সভাপতি জনাব…

বিনা শুল্কে কয়টি মুঠোফোন আনতে পারবেন বিদেশ যাত্রী

বিদেশ থেকে দেশে ফেরার সময় একজন যাত্রী ‘অপর্যটক ব্যাগেজ রুলস’ অনুযায়ী বিনা শুল্কে সর্বোচ্চ তিনটি মুঠোফোন আনতে পারবেন। এর মধ্যে একটি নতুন ও দুটি ব্যবহৃত ফোন হতে পারবে। অর্থাৎ, নিজের ব্যবহারের জন্য দুইটি পুরনো ও একটি নতুন মোবাইল ফোন দেশে আনা যাবে কোনো শুল্ক না দিয়েই। তবে এর বেশি নতুন ফোন আনলে দিতে হবে শুল্ক-কর।…

ট্রাভেল এজেন্সি সংশোধন অধ্যাদেশ–২০২৫ খসড়া ‘সিন্ডিকেট তৈরির নীলনকশা’: আটাব

ট্রাভেল এজেন্সি সংশোধন অধ্যাদেশ–২০২৫ এর খসড়া আইনকে ‘সিন্ডিকেট তৈরির নীলনকশা’ হিসেবে আখ্যায়িত করেছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশের (আটাব) একাংশ। শনিবার (১৫ নভেম্বর) পল্টনে আয়োজিত মানববন্ধনে সংগঠনটির নেতারা এ অভিযোগ তোলেন। তারা বলেন, এই আইন বাতিল না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। নেতারা জানান, প্রতি বছর ৮ থেকে ১০ লাখ মানুষ কর্মসংস্থানের উদ্দেশ্যে…

সালাতুল ইসতিসকা আদায়ের পর মক্কায় নেমেছে প্রবল বৃষ্টি

১৫ নভেম্বর (শনিবার) ফজরের পরপরই মক্কায় নামে মুষলধারে বৃষ্টি। এর দুই দিন আগে—১৩ নভেম্বর, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি—পবিত্র মক্কায় মসজিদুল হারামে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের সালাতুল ইসতিসকা (বৃষ্টি প্রার্থনার নামাজ)। বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সাউদের নির্দেশনায় এ বিশেষ নামাজের আয়োজন করা হয়। এদিন নামাজে ইমামতি ও খুতবা প্রদান করেন কাবার ইমাম শায়েখ…

ক্ষমতায় গেলে সংবিধানে আল্লাহর প্রতি আস্থা পুনর্বহাল করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

বিএনপি ক্ষমতায় এলে সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে যোগ দিয়ে তিনি এ ঘোষণা দেন। সালাহউদ্দিন আহমদ বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ যুক্ত…

হাসিনার রায়, যেকোনো বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হবে আইন-শৃঙ্খলা বাহিনীকে: আমীর খসরু

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ সাবেক প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি শেখ হাসিনার মামলার রায়ের দিন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা নিয়ন্ত্রণের দায়িত্ব রাজনৈতিক দলের নয়, বরং আইনশৃঙ্খলা বাহিনীর—মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার ১৪ নভেম্বর চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরাম আয়োজিত ‘মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিট’-এর উদ্বোধন…

একটি গোষ্ঠী নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে : বাঁশখালীতে আমির খসরু

এনামুল হক রাশেদী, বাঁশখালী (চট্টগ্রাম): বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীর জাতীয় নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, “তারা পরাজিত শক্তি, তারা নির্বাচন চায় না। দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে বিএনপি গত ১৭ বছর রাজপথে সংগ্রাম করেছে—কিন্তু একটি দেশবিরোধী মহল সেই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চাইছে।” শুক্রবার ১৪…