Admin

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে শিয়াল, ২৬ মিনিট বন্ধ ছিল ফ্লাইট চলাচল

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের প্রস্তুতিকালে হঠাৎ শিয়াল দেখা যাওয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ২৬ মিনিট আটকে থাকে। বুধবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। রানওয়ে থেকে শিয়াল অপসারণের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। বিমানবন্দর সূত্রে জানা যায়, ইউএস-বাংলার ইউএস-১০৬ ফ্লাইটটি বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে…

ভারতকে হারিয়ে শমিত শ্রীমঙ্গলের বাড়িতে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কৃতি সন্তান, দেশের গর্ব ও জাতীয় দলের ফুটবল দলের মিডফিল্ডার শমিত সোম নিজ পৈতৃক বাড়ি শহরতলীর উত্তরসুর গ্রামে আসায় পুরো এলাকায় ছড়িয়ে আনন্দের বন্যা। বুধবার (১৯শে নভেম্বর) দুপুর ১২ টার দিকে তিনি বাড়িতে পৌঁছালে তাকে এক নজর দেখতে উৎসুক জনতা ছুটে যায় তার বাড়িতে। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে…

ভারত থেকে মুক্তি পেয়ে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩০ শিশু

মো. রাসেল ইসলাম, বেনাপোল: পাচারের শিকার ৩০ বাংলাদেশি শিশুকে বেনাপোল চেকপোষ্ট দিয়ে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। এদের মধ্যে ১৯ পুরুষ ও ১১ জন নারী রয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে ভারতের পেট্রাপোল চেকপোষ্ট দিয়ে এদের বেনাপোল চেকপোষ্টে ফেরত পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃঞ্ষ মল্লিক। ফেরত আসা শিশুদের আইনী…

বিএসসি’র জাহাজ বহরে যুক্ত হতে প্রস্তুত নতুন জাহাজ ‘এমভি বাংলার নবযাত্রা’

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ নতুন দুটি জাহাজ থেকে বছরে অন্তত ২০০ কোটি টাকার বেশি অতিরিক্ত আয় হতে পারে। নিজস্ব অর্থায়নে নির্মিত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) নতুন জাহাজ ‘এমভি বাংলার নবযাত্রা’ বহরে যুক্ত হতে প্রস্তুত। চীনের নানইয়াং শিপইয়ার্ডে নির্মিত জাহাজটি আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বর সমুদ্র পরীক্ষায় (ট্রায়াল রান) অংশ নেবে। ট্রায়াল রানে কোনো ত্রুটি ধরা…

সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানসহ পরিবারের সদস্যদের সাড়ে ৪ কোটি শেয়ার অবরুদ্ধ

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার ভাই ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক আনিসুজ্জামান চৌধুরী রনি এবং রনির স্ত্রী মেঘনা ব্যাংকের সাবেক পরিচালক ইমরানা জামান চৌধুরীর নামে থাকা মেঘনা ব্যাংক পিএলসির প্রায় সাড়ে চার কোটি শেয়ার অবরুদ্ধ করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (১৯ নভেম্বর) সকালেই বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার…

চট্টগ্রাম বন্দর নিয়ে সরকারকে হুঁশিয়ার করলেন জামায়াত

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন— দুই হাজার শহীদের রক্ত, শত শত মানুষের পঙ্গুত্ব ও অন্ধত্ব, এবং হাজারো নির্যাতিত মানুষের ত্যাগ-তিতিক্ষার ধারাবাহিকতায় সংঘটিত হয়েছিল চব্বিশের ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থান। জনআকাঙ্ক্ষার ভিত্তিতে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রয়োজনীয় সংস্কার, খুনি–লুটেরাদের দৃশ্যমান বিচার এবং সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে নেতৃত্ব গ্রহণ করেন।…

মৌলভীবাজারের গর্বিত সন্তান বিজ্ঞানী ও গবেষক ডক্টর আতাউল করিম

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ডক্টর মোহাম্মদ আতাউল করিম একজন প্রখ্যাত বাংলাদেশী-আমেরিকান বিজ্ঞানী,গবেষক ও শিক্ষাবিদ,যিনি ইলেক্ট্রো-অপটিক্যাল সিস্টেম, অপটিক্যাল কম্পিউটিং এবং প্যাটার্ন রিকগনিশন (pattern recognition) ক্ষেত্রে তার দক্ষতার জন্য বিশ্বজুড়ে পরিচিত। তিনি ম্যাসাচুসেটস ডার্টমাউথ বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট এবং এক্সিকিউটিভ ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডক্টর মোহাম্মদ আতাউল করিম ১৯৫৩ সালের ৪ঠা মে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় জন্মগ্রহণ করেন।…

নিবন্ধন পেল এনসিপি ও বাসদ, গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন : ইসি সচিব

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল–বাসদ (মার্কসবাদী) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে। এ সংক্রান্ত গেজেট ইতোমধ্যে প্রকাশ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি জানান, নিবন্ধন প্রক্রিয়ায় মোট ১৪৩টি রাজনৈতিক দল আবেদন করেছিল।…