Admin

রাজনগরে ৮ টি ডাকাতি মামলার পলাতক সফায়েত গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে ৮টি ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত ও একটি সাজাপ্রাপ্ত মামলার আসামি সফায়েত খান সানি (২৮) গ্রেপ্তার হয়েছেন। গ্রেফতারকৃত সফায়েত খান সানি রাজনগর উপজেলার সালন গ্রামের মৃত উসমান খানের ছেলে। গত মঙ্গলবার (৪ঠা আগস্ট) সকালে রাজনগর থানার এসআই তাপস বণিক, এএসআই নৃপেশ চন্দ্র দেব ও সঙ্গীয় ফোর্স চট্টগ্রামের আকবর…

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও গনমিছিল

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখা। বুধবার(৫ই আগস্ট) বিকেলে নুরজাহান কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম। উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিতের উপস্থাপনায়…

টিকিট সিন্ডিকেট দমনে সরকারের ‘জিরো টলারেন্স’

আইএটিএর সঙ্গে বৈঠকে বিমান ও পর্যটন খাতের উন্নয়নে কারিগরি সহযোগিতা নিয়ে আলোচনা ঢাকা: আকাশপথে যাত্রী ভোগান্তি দূর করা, এয়ারলাইন টিকিটের কৃত্রিম সংকট ও সিন্ডিকেট সম্পূর্ণ নির্মূলে কঠোর অবস্থান নিয়েছে সরকার। বিমান খাতে যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এ লক্ষ্যে বুধবার বাংলাদেশ সচিবালয়ে…

বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা জুলাই অনুষ্ঠান বর্জন করেছেন

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভায় রাজনৈতিক নেতাদের উপেক্ষার অভিযোগ উঠেছে। শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানী বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের মঞ্চে না ডাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে দলীয় নেতাকর্মীদের নিয়ে নেতারা অনুষ্ঠানস্থল ত্যাগ করলেও বিষয়টি অস্বীকার…

চুয়াডাঙ্গায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ( ৫ আগস্ট) বুধবার বেলা সাড়ে ১০টায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানি। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান…

ইউএনও নয়, যেন একজন অভিভাবক’ চরভদ্রাসনের নবাগত ইউএনও জুলহাস হোসেন সৌরভকে ঘিরে ইতিবাচক প্রত্যাশা

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ দায়িত্ব গ্রহণের পর থেকেই উপজেলা প্রশাসনে ইতিবাচক কর্মপরিবেশ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের ভাষ্য, নতুন ইউএনও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ, সমস্যা মনোযোগ দিয়ে শোনা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মানসিকতার…

বন্যায় চট্টগ্রামে সর্বস্ব হারানো কৃষক-খামারিরা পর্যাপ্ত প্রণোদনা না পাওয়ার অভিযোগ

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: সাম্প্রতিক ভয়াবহ বন্যায় চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের হাজারো কৃষক, মৎস্যচাষি ও খামারি ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। মাছের ঘের, কৃষিজমি ও প্রাণিসম্পদের বড় ধরনের ক্ষয়ক্ষতিতে অনেকেই এখন নতুন করে ঘুরে দাঁড়ানোর সংগ্রাম করছেন। তবে ক্ষতিগ্রস্তদের অভিযোগ, সরকারি প্রণোদনা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল হওয়ায় তারা চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা…

সংবিধানের অষ্টাদশ সংশোধনী হবে ঐতিহাসিক : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংবিধানের অষ্টাদশ সংশোধনী হবে এ শতাব্দীর একটি ঐতিহাসিক সাংবিধানিক পরিবর্তন। তিনি বলেন, জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, সে লক্ষ্যেই সংবিধান সংশোধনের কাজ এগিয়ে চলছে। বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং…

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং…

বানিয়াচংয়ে ৫ আগষ্ট জুলাই গণ- অভ্যুত্থান দিবস- ২০২৬ উদযাপন

শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ৫ আগষ্ট জুলাই গণ- অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত। রোজ (৫ আগষ্ট ২০২৬) সকালে হবিগঞ্জ -২ সংসদ সদস্য ডাঃ আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, গণ- অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক…