মিয়ানমার সেনাদের ছোড়া মর্টার শেলের আঘাতে বাংলাদেশি নারীসহ নিহত ২
হেলিকপ্টার থেকে মিয়ানমার সেনাদের ছোড়া মর্টার শেলের আঘাতে বাংলাদেশি এক নারীসহ দুজন নিহত হয়েছেন। আজ সোমবার (০৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বেতবুনিয়ার সীমান্তের জলপাইতলী গ্রামে ওই ঘটনা ঘটে। নিহতরা হলেন একই গ্রামের বাদশা মিয়ার স্ত্রী হোসনে আরা ( ৪৫) ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আনুমানিক ৫৫…

