Bangla Express

আমরা হয় সরকারি দল নয়তো শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকবোঃ সারজিস আলম

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, জাতীয় নাগরিক পার্টি দেশের রাজনীতিতে ৪৬ নম্বর রাজনৈতিক দল হতে আসে নাই। আমরা হয় জনগণের প্রতিনিধিত্ব করে সরকারি দল হিসেবে থাকবো, নয়তো শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকবো। জাতীয় পার্টির মতো পোষা রাজনৈতিক দল হইতে আমরা আসি নাই। তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে…

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কিছু ক্ষেত্রে অগ্রগতি উৎসাহব্যঞ্জক: স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা  নূরজাহান বেগম বলেছেন, ২০৩০ মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কিছু ক্ষেত্রে অগ্রগতি উৎসাহব্যঞ্জক, আর কিছু ক্ষেত্রে স্থিত পর্যায়ে রয়েছে।  তিনি বলেন, সকলকে সাথে নিয়ে সমন্বিতভাবে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে স্বাস্থ্যখাতে বিদ্যমান সমস্যার জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব। আজ ঢাকায় সিরডাপ মিলনায়তনে ‘ফ্রম এভিডেন্স টু ওয়ে ফরওয়ার্ড : মিড টার্ম…

ফরিদপুরে ট্রাকচাপায় জামায়াতের যুব বিভাগের সভাপতি নিহত

ফরিদপুরে ট্রাকচাপায় জামায়াতে ইসলামী ফরিদপুর পৌর যুব বিভাগের সভাপতি ও আইনজীবী অ্যাডভোকেট মোসাদ্দেক আহমেদ বশির (৪২) নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের চালক ও তার মহুরি মজিবুর রহমান গুরুতর আহত হন। রবিবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে ফরিদপুর-খুলনা মহাসড়কের বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত মোসাদ্দেক আহমেদ বশির ফরিদপুর জেলা সদরের চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখাঁরহাট এলাকার মৌলভী…

নেপালের মন্ত্রিসভায় যুক্ত হলেন তরুণদের প্রিয় ২ মুখ

নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি রবিবার গত মাসে জেন-জিদের নেতৃত্বে হওয়া গণ-অভ্যুত্থানের পর গঠিত তার অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। মন্ত্রিসভায় দুজন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা তরুণদের মধ্যে জনপ্রিয় হিসেবে পরিচিত। গত ৮-৯ সেপ্টেম্বরের এই অস্থিরতা সামাজিক যোগাযোগ মাধ্যমে সংক্ষিপ্ত সময়ের জন্য নিষেধাজ্ঞা আরোপের কারণে শুরু হয়েছিল, কিন্তু দীর্ঘদিনের অর্থনৈতিক দুর্দশা এবং দুর্নীতির কারণে তা আরো…

বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট অনলাইনে পাওয়া যাবে

দুই ম্যাচ বাকী থাকতেই এএফসি এশিয়ান কাপ বাছই পর্ব থেকে ছিটকে গেছে বাংলাদেশ। বাছাইপর্বে প্রথম ৪ ম্যাচ খেলে এখনও জয়শূন্য হ্যাভিয়ের কাবরেরার দল। আগামী ১৮ নভেম্বর ঘরের মাঠে ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। মূল পর্বে খেলতে না পারলেও এই ম্যাচ নিয়ে বাংলাদেশের ভক্তদের উন্মাদনার কমতি নেই। ঢাকার জাতীয় স্টেডিয়ামে সুনীল ছেত্রীদের মোকাবিলা করবে হামজা…

জামায়াতে নেতৃত্ব নির্বাচন, নভেম্বরেই ঘোষণা নতুন আমিরের

রোববার (২৬ অক্টোবর) আমির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম জানান, সব জেলা ইউনিটের রুকন সম্মেলনে চলমান ভোটগ্রহণ চলতি মাসেই শেষ হলে নতুন আমিরের নাম নভেম্বরেই চূড়ান্ত করা হবে। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠার পর বিগত দেড় দশক জামায়াতে ইসলামী কঠিন সময় পার করলেও ‘২৪-এর গণঅভ্যুত্থান’-এর পর দলটি কিছুটা স্বস্তির…

মার্কিন প্রেসিডেন্টের ‘সময় নষ্ট’ মন্তব্যে মস্কোর জবাব: ট্রাম্পই আগে বৈঠক পেছাতে চেয়েছিলেন

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বৈঠক হবে হবে করেও হয়নি। শেষ মূহূর্তে বৈঠক স্থগিত রাখা হয়। এরই মধ্যে রবিবার ট্রাম্প দাবি করেন, পুতিনের সঙ্গে দেখা করে তিনি আর সময় নষ্ট করতে চান না। তাঁর ওই মন্তব্যের পরই এ বার মুখ খুলল রাশিয়াও। ক্রেমলিন জানিয়ে দিল, ট্রাম্পই প্রথম…

পুঁজিবাজারে মন্দা: সূচক ও লেনদেন কমেছে, বেশিরভাগ শেয়ারের দরপতন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমে আজ রোববার (২৬ অক্টোবর) ৪৬১ কোটি টাকার ঘরে নেমে এসেছে। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। এদিন পতন হয়েছে ডিএসইর সব ধরনের সূচকের। প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৩ পয়েন্ট। আগের কর্মদিবস বৃহস্পতিবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে। ডিএসইতে শেয়ার কেনার চাপে আজ…

ঢাকাসহ ৫ বিভাগে প্রার্থীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক সোমবার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী চূড়ান্তকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা—এই পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে মতবিনিময় করবেন তারেক রহমান। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। শায়রুল কবির খান বলেন,…

কর্ণফুলী সেতুর যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ জরুরি, এডভোকেসি ফোরাম

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরের কর্ণফুলী সেতুর উত্তর পাশের মোড়ে দীর্ঘদিনের যানজট নিরসনে সরকারি বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগ জরুরি বলে মত দিয়েছেন বক্তারা। তাঁদের মতে, সিটি কর্পোরেশন, সিডিএ, ট্রাফিক বিভাগ, বিআরটিএসহ সংশ্লিষ্ট সব সংস্থা, চালক ও যাত্রী—সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এ সমস্যা সমাধান সম্ভব নয়। ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মাল্টি…