Bangla Express

শেষ মুহূর্তে চমক-প্রথমবারের মতো বিপিএলে নোয়াখালী!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরকে ঘিরে নাটকীয়তা যেন পিছু ছাড়ছে না। তিন দফা পিছিয়ে অবশেষে আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নিলাম, যেখানে এবার প্লেয়ার্স-ড্রাফটের বদলে সরাসরি নিলামের মাধ্যমে দলগুলো ক্রিকেটার দলে ভিড়াবে। তবে নিলামের আগে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজির আগমন। শুরুতে পাঁচ দলের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে যুক্ত হয়েছে আরও…

হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার হার্ট ও ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে। সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করে নিবিড়ভাবে সাবেক এই প্রধানমন্ত্রীকে চিকিৎসা দেয়া হচ্ছে। এসব তথ্য জানিয়েছেন তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, ম্যাডাম…

২৩ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৭০৬ কোটি টাকা

চলতি নভেম্বরের প্রথম ২৩ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২২৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ২৭ হাজার ৭০৬ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে গতকাল রোববার (২৩ নভেম্বর) এক হাজার ৬৫৯ কোটি ২০ লাখ টাকা পাঠিয়েছেন প্রবাসীরা। আজ সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ…

আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চান প্রধান উপদেষ্টা

আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এই সহযোগিতা কামনা করেন।  প্রধান উপদেষ্টা বলেন, আমাদের গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। এ সময়…

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই

না ফেরার দেশে চলে গেছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। আজ সোমবার দুপুরে মুম্বাইয়ের নিজ বাসাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি, এমনটাই দাবি করেছে ভারতের জনপ্রিয় ম্যাগাজিন ফিল্মফেয়ারসহ একাধিক গণমাধ্যম। তারা বলছে, বলিউডের হি-ম্যান খ্যাত অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। ৮৯ বছর বয়সে তিনি আজ সোমবার (২৪ নভেম্বর) মৃত্যুবরণ করছেন।তার মৃত্যুর মধ্য দিয়ে ভারতের সিনেমার ছয় দশকের একটি…

পদত্যাগ করে হাতপাখার মনোনয়ন পেলেন সেই বিএনপি নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী পরিবর্তন করা হয়েছে। সদ্য বিএনপি থেকে পদত্যাগ করে ইসলামী আন্দোলনে যোগদানকারী ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারীর হাতে অবশেষে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে হাতপাখা প্রতীক। রোববার (২৩ নভেম্বর ) ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউলের হাত ধরে আনসারীর হাতে…

সিএনএনের প্রতিবেদন: হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর চায় বাংলাদেশ, এই পথে বড় বাধা ভারত

একসময় তিনি ছিলেন ধর্মনিরপেক্ষ রাজনীতির এক পরিচিত মুখ; এক বিপ্লবী নেতার কন্যা, যার রাজনৈতিক উত্থানের গল্প শুরু হয়েছিল ১৯৭০–এর দশকে বাবার নির্মম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। সেখান থেকে ক্ষমতার শীর্ষে ওঠা, আবার সেখান থেকেই এক অবিশ্বাস্য পতনে দেশ ছাড়তে বাধ্য হওয়া—শেখ হাসিনার রাজনৈতিক যাত্রা এখন নতুন এক অন্ধকার অধ্যায়ে থেমে আছে। তিনি বর্তমানে ভারতে নির্বাসিত। সেই…

ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছেড়েছেন। সোমবার (২৪ নভেম্বর) সকালে তিনি ঢাকা ছাড়েন। দেশ ত্যাগের আগে ভুটানের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান করা হয়। বাংলাদেশে তার অবস্থানকালে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এর মধ্যে একটি স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা এবং অন্যটি ইন্টারনেট সংযোগ…

চুয়াডাঙ্গায় সড়কে অপরাধ প্রতিরোধে পুলিশের সতর্কতামূলক লিফলেট বিতরণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে সাম্প্রতিক সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। এই ডাকাতির প্রতিরোধে পুলিশ প্রশাসনের উদ্যোগে সতর্কতামূলক প্রচারণা চালানো হয়েছে। রোবিবার জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জীবননগর বাসস্ট্যান্ড ও হাসাদাহে পরিবহনের বিভিন্ন কাউন্টার, চালক, সুপারভাইজার ও পরিবহন শ্রমিকদের হাতে নিরাপত্তা–বিষয়ক লিফলেট বিতরণ করেন। এ সময় ওসি রাতে চলাচলের সময় নিরাপদ রুট মেনে চলা,…

মীরগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণে উৎসাহিত করতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের কুশিয়ারা তীরবর্তী মীরগঞ্জ এলাকার ইউকে প্রবাসীদের সংগঠন মীরগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে শতাধিক মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। অত্র এলাকার শিক্ষার্থীরা যাতে স্বাচ্ছন্দ্যে শিক্ষাগ্রহণের সুযোগ পায় সেই লক্ষ্যেই সংগঠন এই মহৎ উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার দুপুরে মীরগঞ্জ কমিউনিটি সেন্টারে এক জমকালো অনুষ্ঠানের…