Bangla Express

চট্টগ্রামে ৪র্থ আন্তর্জাতিক চিকিৎসক ও গবেষক সম্মেলন শুক্রবার

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এন্ড মেডিকেল কলেজে আগামী শুক্রবার (২৮ নভেম্বর) চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক চিকিৎসক ও গবেষক সম্মেলন–২০২৫। আয়োজন করেছে মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ টিচার্স অ্যাসোসিয়েশন। চিকিৎসাবিজ্ঞানে নতুন সম্ভাবনা, গবেষণা, আধুনিক আবিষ্কার এবং চিকিৎসা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার—এসব বিষয়কে কেন্দ্র করে চট্টগ্রামে এবার মিলিত…

সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

হবিগঞ্জের মাধবপুর ইটাখোলা স্টেশন এলাকায় কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরের দিকে ঢাকাগামী ট্রেনটি মাধবপুর উপজেলার ইটাখোলায় পৌঁছলে ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে।

পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন ৫১ হাজার ৫৩৩ প্রবাসীর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত মোট ৫১ হাজার ৫৩৩ জন প্রবাসী ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে ৪৩ হাজার ৬৪৬…

প্লট দুর্নীতির মামলায় জয়-পুতুলের পাঁচ বছরের কারাদণ্ড

প্লট দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদকে (পুতুল) পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন। এদিকে রায়কে কেন্দ্র ঢাকা মহানগর দায়রা জজ আদালতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ…

শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

শেখ হাসিনার প্লট দুর্নীতির তিন মামলায় ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল) কে পৃথক দুই মামলায় ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। শেখ পরিবার ছাড়া অন্য…

১৬৬ উপজেলায় নতুন ইউএনও

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসকের (ডিসি) পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে রদবদল আনলো সরকার। বুধবার (২৬ নভেম্বর) প্রথম ধাপে ১৬৬ উপজেলায় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নতুন ইউএনও নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আটটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ ইউএনওদের নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, উপজেলা নির্বাহী…

শেখ হাসিনার ব্যাংক লকার থেকে জব্দ স্বর্ণ নিয়ে দুদকের বক্তব্য

অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা দুটি ভল্ট থেকে উদ্ধার হওয়া ৮৩২ ভরি স্বর্ণের মালিকানা কেবল তাঁর ব্যক্তিগত নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. আক্তার হোসেন। বুধবার দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। দুদক মহাপরিচালক বলেন, জব্দ করা স্বর্ণালংকারের একটি অংশ শেখ হাসিনার ব্যক্তিগত, একটি…

ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।  এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী রোববার (৩০ ডিসেম্বর) দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। বুধবার (২৬ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এ দিন ধার্য করেন। এ তথ্য…

হাসিনাকে ফেরতের অনুরোধ পর্যালোচনা করছে ভারত

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরতে ঢাকার চিঠি পাওয়ার কথা স্বীকার করেছে ভারত। বাংলাদেশের ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ও জুলাই হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ঢাকার করা অনুরোধ পর্যালোচনা করে দেখছে বলে জানিয়েছে ভারত। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর…

বান্দরবানে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান

বাসুদেব বিশ্বাস,বান্দরবান : বান্দরবানে প্রত্যাগত বম পরিবারকে মানবিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী। বুধবার (২৬ নভেম্বর) সকালে বান্দরবান সেনা জোনের আয়োজনে সেনা জোন প্রাঙ্গনে সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন স্থান থেকে প্রত্যাগত বিভিন্ন বম পাড়ার ২৪টি পরিবারে সদস্যদের মাঝে চাউল, ডাল, লবন, তেল, আলু ও পেয়াজসহ বিভিন্ন…