Bangla Express

ভোট দেওয়ার জন্য প্রবাসী নিবন্ধন ছাড়াল ১  লাখ ১৪ হাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য “পোস্টাল ভোট বিডি” অ্যাপে প্রবাসী নিবন্ধন ছাড়াল ১ লাখ ১৪ হাজার। নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন (ইসি)। সেমবার (১ ডিসেম্বর) সকালে ইসির ওয়েব সাইট (https://portal.ocv.gov.bd/report/by-country) থেকে বিষয়টি জানাগেছে। গত ১৯ নভেম্বর থেকে বিভিন্ন দেশে বসবাসকারীদের নিবন্ধন শুরু হয়েছে, চলবে ২৩…

খালেদা জিয়ার জন্য হাসপাতালে রাষ্ট্রপতির ফুল, খোঁজ নিচ্ছেন নিয়মিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে হাসপাতালে ফুল পাঠিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। রোববার (৩০ নভেম্বর) রাতে রাষ্ট্রপতির পক্ষ থেকে এভারকেয়ার হাসপাতালে ফুল পৌঁছে দেন তার এপিএস সাগর হোসেন। সাগর হোসেন জানান, রাষ্ট্রপতি নিয়মিত টেলিফোনে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন ও দ্রুত আরোগ্য কামনা করছেন।

নির্বাহী বিভাগ থেকে পৃথক হলো বিচার বিভাগ

নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক হয়েছে বিচার বিভাগ। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতের লক্ষ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে। আজ রোববার (৩০ নভেম্বর) রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ অধ্যাদেশ জারি করা হয়। এর আগে গত ২০ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সুপ্রিম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয়…

উপজেলার সিএ চাকরিতে তিন মাসেই কোটিপতি!

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: রাজনগর উপজেলা পরিষদের কাম-কম্পিউটার(সিএ)অনুপ দাশ। তার পৈত্রিক বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের সবুজবাগ আবাসিক এলাকায়। তিনি সবুজবাগে সুদৃশ্য নিদারুণ একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করেন। তিন মাসেই কোটিপতি বনে গেছেন রাজনগর উপজেলা পরিষদের সিএ অনুপ দাস। চেক জালিয়াতি ও প্রতারণা করে অতি অল্প সময়ে বিপুল টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় তোলপাড় শুরু…

চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

চুয়াডাঙ্গা প্রতিনিধি চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ওজেলা জামায়াত ইসলামীর আমির মো. রুহুল আমিন জীবননগরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলা জামায়াত ইসলামীর কার্যলয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা জয়। জীবননগর উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মাহফুজুর রহমানের এতে সভাপতিত্ব। মতবিনিময় সভায় রুহুল আমিন আসন্ন ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচন নিজের…

চট্টগ্রামের নগরজুড়ে সড়কবাতির সঙ্গে সিসিটিভিও বসানো হবে

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ স্মার্ট ও নিরাপদ নগর গড়তে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নগরজুড়ে সড়কবাতির সঙ্গে আধুনিক সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ‘ইমপ্লিমেনটেশন অব স্মার্ট লাইটিং (সোলার/নন-সোলার) উইথ এআই–বেইজড সিসিটিভি সার্ভিল্যান্স সিস্টেম ইন চট্টগ্রাম সিটি এরিয়া ফর এনশিউরিং স্মার্ট অ্যান্ড সেইফ সিটি’ শীর্ষক প্রকল্পের উন্নয়ন প্রস্তাবনা (ডিপিপি) প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে চার সদস্যের…

দেশে ফিরতে চাইলে তারেক রহমানকে এক দিনের মধ্যেই ট্রাভেল পাস দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে অন্তর্বর্তী সরকার এক দিনের মধ্যেই ট্রাভেল পাস ইস্যু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, লন্ডনে তারেক রহমান কোন স্ট্যাটাসে অবস্থান করছেন, সে বিষয়ে সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। তবে দেশে ফিরতে চাইলে কোনো দেশ তাকে আটকে রাখবে—এটিকে অস্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি। রোববার…

‘জাতীয় নির্বাচনের আগেই গণভোট দেন, সরকারকে সংকটে ফেলতে চাই না’

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একইসঙ্গে তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কোনো দলের ষড়যন্ত্রে পা দিয়ে নব্য ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে তা প্রতিরোধ করা হবে। রোববার (৩০ নভেম্বর) বিকেলে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত ৮ দলের রাজশাহী বিভাগীয় সমাবেশে…

বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা শুনতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানকে সশরীরে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। রোববার (৩০ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক…

পোস্টাল ব্যালটে ভোট দিতে প্রবাসী ভোটার নিবন্ধন ৯২ হাজার ছাড়ালো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে রোববার (৩০ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত মোট ৯২ হাজার ১৪৪ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে  ৭৭ হাজার ৩৪৬ জন পুরুষ…