শ্রীমঙ্গলে নাচ-গানে গারো সম্প্রদায়ের “ওয়ানগালা উৎসব”
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে শ্রীমঙ্গলে গারো জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী নবান্ন উৎসব “ওয়ানগালা উৎসব” মুখর পরিবেশে অনুষ্ঠিত। রোববার (৭ই ডিসেম্বর) শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের ফুলছড়া গারো লাইন মাঠে দিনব্যাপী এ উৎসবকে কেন্দ্র করে মিলনমেলায় পরিণত হয় পুরো এলাকাজুড়ে। এদিকে সকাল থেকেই ঐতিহ্যবাহী পোশাক পরিহিত গারো সম্প্রদায়ের মানুষজন এসে ভিড় জমাতে থাকেন মাঠে নির্মিত প্যান্ডেলে। বাদ্যযন্ত্রের সুরেলা বাজনায়…

