Bangla Express

৬ শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন, নেওয়া হচ্ছে গ্রামের বাড়িতে

দক্ষিণ সুদানে জাতিসংঘ শন্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শহীদ ছয় বাংলাদেশি সেনা সদস্যের জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার পর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।  জানাজা শেষে শহীদ শান্তিরক্ষীদের মরদেহে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর একে একে তিনবাহিনীর পক্ষ থেকে শহিদদের কফিনে শ্রদ্ধা জানানো…

সংসদ নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৯ ডিসেম্বর) ও শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় মোট ১০টি দেশের ৪১ হাজার ৫৪৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রবাসী ভোটার নিবন্ধনের…

হাদি হত্যার তীব্র নিন্দা ও সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যার নিন্দার জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।তিনি আন্তর্জাতিকমানদণ্ড অনুযায়ী দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে এ ঘটনায় দোষীদের বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানন। পাশাপাশি বাংলাদেশর মানুষকে শান্ত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্টিফেন ডুজারিক এ কথা জানিয়েছেন।…

সব বাংলাদেশির বুকে থাকবে হাদি : প্রধান উপদেষ্টা

উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন সব বাংলাদেশির বুকে শরিফ ওসমান হাদি আছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা পূর্ব বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে সকালে ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সোহরাওয়ার্দী হাসপাতালে সম্পন্ন হয়। পরে তার মরদেহ আবারও নেওয়া হয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে…

ওসমান হাদির জানাজায় অংশ নিতে মানুষের ঢল

শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবন-সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে সকাল থেকেই কয়েক লাখ মানুষ সমবেত হয়েছে। দুপুর ২টায় সংসদ ভবনে জানাজা সম্পন্ন হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজা ও দাফনের প্রস্তুতি রয়েছে। জুলাইয়ের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবন-সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে সমবেত হয়েছেন…

দেশে ফিরে হাদির মরদেহ দেখতে গেলেন জামায়াত আমির

লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেই শরিফ ওসমান হাদির লাশ দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২০ ডিসেম্বর) সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দেশে ফিরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন, প্রিয় দেশবাসী, শহীদ ওসমান হাদির জানাজায় শরিক হতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ।বিমানবন্দর…

ঢাকায় শহীদ ওসমান হাদির মরদেহ

ঢাকায় পৌঁছেছে জুলাই জজবার প্রাণ, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় বীর শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে তার মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি (ইএ-৫৮৫) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টা ‌৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ইনকিলাব মঞ্চ…

বান্দরবানে বড়দিন উপলক্ষে সেনা জোনের উদ্যোগে সহায়তা প্রদান

বাসুদেব বিশ্বাস,বান্দরবান:বান্দরবানে বড়দিন উপলক্ষে পার্বত্য অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে সেনা জোনের উদ্যোগে এক মানবিক সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বান্দরবান সেনা জোনের মাল্টিপারপাস শেডে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন পাড়ার বিহার ঘর নির্মাণ ও সংস্কারের জন্য প্রয়োজনীয় সামগ্রী এবং ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি…

প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা-ভাঙচুর

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলোর প্রধান কার্যালয় ও ফার্মগেটে অবস্থিত ডেইলি স্টার ভবনে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন রাতে বিক্ষুব্ধ জনতা শাহবাগের দিক থেকে মিছিল নিয়ে প্রথম আলো কার্যালয়ে সামনে উপস্তিত হন। এ সময় তারা প্রথম আলো ও ভারতবিরোধী নানা স্লোগান দেন। এক পর্যায়ে কিছু…

শোকের মুহূর্তে সবাইকে হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান

ওসমান হাদির মৃত্যুর শোকাবহ এই মুহূর্তে কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, শোকের মুহূর্তে আসুন আমরা শহিদ শরিফ ওসমান হাদির আদর্শ ও ত্যাগকে শক্তিতে পরিণত করি। ধৈর্যধারণ করি, অপপ্রচার ও গুজবে কান না দিই এবং যে কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)…