Bangla Express

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল

আগামী ১৫ এপ্রিল থেকে সারাদেশে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই সময়সূচি ঘোষণা করেছে। গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এই সূচি প্রকাশ করা হয়। বুধবার (২৫ মার্চ) অধিদপ্তরের নির্দেশনায় জানানো হয়েছে, দেশের তিন পার্বত্য জেলা (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) ব্যতীত…

জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেওয়া হবে: তথ্যমন্ত্রী

জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, আগামী সংসদ অধিবেশনে এ সংক্রান্ত আইন পাস হবে। বুধবার (২৫ মার্চ) সরকারের একমাস পূর্তি উপলক্ষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। ত্রয়োদশ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করায় জাতির কাছে কৃতজ্ঞতা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এখন থেকে প্রতিমাসে জাতির সামনে…

বিশ্বের ১ম দেশ হিসেবে জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা ফিলিপাইনের

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা করেছে ফিলিপাইন। ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধে বিশ্বজুড়ে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ায় যেসব দেশ সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে, ফিলিপাইন তাদের মধ্যে অন্যতম। কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ফিলিপাইনের প্রয়োজনীয় তেলের ৯৮ শতাংশই পারস্য…

সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

মালদ্বীপে চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। মালের ন্যাশনাল স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। অভিষেক ম্যাচেই জোড়া গোল করে জয়ের নায়ক হন যুক্তরাষ্ট্রপ্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভান। তার নৈপুণ্যে কোচ মার্ক কক্সের দল সেমিফাইনালের পথে বড় ধাপ এগিয়ে গেল। ম্যাচের শুরু থেকেই…

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। এর আগে ঈদের ছুটির…

বাহরাইন থেকে বাংলাদেশিদের ফেরাতে দু‌টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

বাহরাইনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দুটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। বাহরাই‌নের স্থানীয় সময় সোমবার (২৪ মার্চ) মানামার বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এই তথ্য জা‌নি‌য়ে‌ছে। দূতাবা‌সের বার্তায় বলা হয়, বাহরাইনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ দূতাবাসের সমন্বয়ে গালফ এয়ারের মাধ্যমে বাহরাইন থেকে বাংলাদেশে যাওয়া এবং বাংলাদেশ থেকে বাহরাইন আসার জন্য দুটি…

অতিরিক্ত তেল নিলে সরবরাহ ঠিক রাখা যাবে না: জ্বালানি মন্ত্রী

প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল কিনলে সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়বে বলে সতর্ক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে হঠাৎ করে তেলের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। আগে যেখানে একটি পেট্রোল পাম্প সারাদিনে যে পরিমাণ…

মধ্যপ্রাচ্যের যুদ্ধ আমাদের ক্ষতি করবে, সামনের দিনগুলো কঠিন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ আমাদের জন্য বড় ক্ষতির কারণ হবে। সামনের দিনগুলো খুব একটা ভালো যাবে না, কঠিন হবে। সবকিছুর দাম বাড়তে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে। সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনঃখনন কাজের…

বিশ্ববাজারে সোনার ব্যাপক দরপতন, কমতে পারে দেশে 

বিশ্ববাজারে সোনার দামে অস্বাভাবিক উত্থানের পর হঠাৎ করেই বড় ধরনের দরপতন দেখা দিয়েছে। গত কয়েক দিনের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম উল্লেখযোগ্য হারে কমে গেছে, যার প্রভাব এরই মধ্যে দেশের বাজারেও পড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটি শেষে দেশে আবারও সোনার দাম কমানোর ঘোষণা আসতে পারে। কারণ বিশ্ববাজারে ৫ দিনের ব্যবধানে প্রতি আউন্স সোনার…

৫০ বছর ইমামতি করে পেলেন রাজকীয় বিদায়

৫০ বছর ইমামতি করার পর ফুলসজ্জিত গাড়িতে করে রাজকীয় বিদায় দেওয়া হয়েছে মসজিদের প্রিয় ইমাম ক্বারি আব্দুর রহিম মুন্সীকে। বিদায়বেলায় মসজিদের ইমামের হাতে নগদ ৬ লাখ ১০ হাজার টাকা তুলে দেয় স্থানীয়রা। এমন উদ্যোগের কারণে প্রশংসায় ভাসছে এলাকাবাসী। শনিবার (২১ মার্চ) দীর্ঘ ৫০ বছরের ইমামতি জীবনের স্বীকৃতিস্বরূপ কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কালিপুর গ্রামে ব্যতিক্রমী…