Bangla Express

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমান বেসরকারিভাবে বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তার এই বিজয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে এদিন সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের মোট ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে…

ঢাকা-১৭ আসনে বেসরকারি ফলে বিজয়ী তারেক রহমান

ঢাকা-১৭ আসনে বেসরকারী ফলে বিজয়ী হয়েছেন তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়েছে। বগুড়া-৬ (সদর) আসনের নির্বাচনী ফলাফল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত পাওয়া ৪১টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ধানের শীষের প্রার্থী তারেক রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর…

বড় কোনো সংঘর্ষ-অনিয়ম ছাড়াই শেষ হলো ভোট

বড় কোনো সংঘর্ষ ছাড়াই শেষ হলো গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যে উপস্থিত ভোটারদের ভোটও গ্রহণ করবে ইসি। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, কোনো আশঙ্কার পরিস্থিতি নেই।কিছু বিচ্ছিন্ন ঘটনা ভোটকেন্দ্রের বাইরে ঘটেছিল, তা নিয়ন্ত্রণে নেওয়া…

১২টা পর্যন্ত ৩২৭৮৯ কেন্দ্রে ভোটের হার ৩২.৮৮% : ইসি সচিব

নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ। নির্বাচন ভবনে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদিকদের একথা বলেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব।  ইসি সচিব আরও বলেন, সারাদেশে ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ। কোনো কেন্দ্রে ভোট বন্ধ হয়নি। কোথাও…

কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছেন তারেক রহমান

প্রার্থী হিসেবে প্রথমবার নিজেকে ভোট দেওয়ার পর বাসায় ফিরে গিয়ে আবার নির্বাচনের কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।  বৃহস্পতিবার (১২ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তিনি গুলশানের বাসা থেকে বের হয়ে কয়েকটি কেন্দ্রের আশপাশ দিয়ে যান। এসময় ভোটারদের সঙ্গে তিনি কুশল বিনিময়ও করেন।  বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, নির্বাচনের দিন মানুষের ভোটের উচ্ছ্বাস দেখতে…

আজ আমরা সম্পূর্ণরূপে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আজকে মহা আনন্দের দিন। আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। সারা দিনব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল, সে অংশ থেকে আমরা সম্পূর্ণরূপে আজকে থেকে প্রতিটি পদে নতুন বাংলাদেশ…

নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হল : মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দীর্ঘ প্রতীক্ষিত আজকের এই নির্বাচনের মধ্যদিয়ে বাংলাদেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো। আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশের আমরা এই জাতীয় সংসদ নির্বাচন একটা শুভদিন, শুভক্ষণ। এই নির্বাচন এই জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন নির্ধারণ করবে যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি…

ভোটে ঈদের আমেজ, ইসির প্রতি মানুষের আস্থা ফিরেছে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) ওপর আস্থা না ফিরে এলে লোক ভোট কেন্দ্রে আসতো না। দলগুলো আস্থা রেখেছে, তারা মুখে যাই বলুক না কেন। আপনারা তো অতীতে নির্বাচন দেখেছেন, আপনারা যে এতগুলো ক্যামেরা নিয়ে হাজির হয়েছেন? আমাদের ওপর আস্থা আছে বলেই তো হাজির হয়েছেন। ঈদের মত ভোটের…

ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনের পরিবেশ উৎসবমুখর : স্বরাষ্ট্র উপদেষ্টা

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। আজ সকাল ১০টায় রাজধানীর ডিওএইচএস বারিধারাস্থ ‘বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ’ ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। ভোট প্রদান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দুই-একটি ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি…

জাতির উদ্দেশে ভাষণঃ জয়-পরাজয় মেনে নেয়ার আহ্বান সিইসির

জয়-পরাজয় মেনে নেয়ার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয়-পরাজয়কে সবাইকে সহজভাবে মেনে নিতে হবে। তিনি ব্যক্তিগত কষ্ট বা সীমাবদ্ধতাকে তুচ্ছ জ্ঞান করে জাতীয় নির্বাচনের এ মহতি কর্মযজ্ঞকে সফল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। বৃহস্পতিবার অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে…