Bangla Express

নিউ ফরেস্টে মুসলিম কমিউনিটি এসোসিয়েশন শ্যাডওয়েল ব্রাঞ্চের ব্যতিক্রমধর্মী শিক্ষা সফর

মুসলিম কমিউনিটি এসোসিয়েশন লন্ডন সাউথ ওয়েস্ট রিজিয়নের শ্যাডওয়েল ব্রাঞ্চের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী ‘ফাদার এন্ড সন’ (পিতা ও পুত্র) শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। গত ৭ই জুন (রবিবার) ইংল্যান্ডের বিখ্যাত নিউ ফরেস্ট ন্যাশনাল পার্কে দিনব্যাপী নানা উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে এই সফর সম্পন্ন হয়। শ্যাডওয়েল ব্রাঞ্চের সভাপতি মু. আব্দুল আলীর সভাপতিত্বে এবং শিক্ষা সফরের আহ্বায়ক আহমেদ হোসাইনের…

আমার চারটি গাড়ি আছে, আমি খুব একটা গরীব মানুষ না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজের চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, তিনি খুব একটা গরীব মানুষ না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহদ্দিন আহমদ। বুধবার(১০ জুন) জাতীয় সংসদে এক নির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য নাজিবুর রহমানের এক বক্তব্যের জবাবে তিনি এ কথা জানান। রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আলোচনার শুরুতে এই প্রসঙ্গটি নিয়ে তিনি কথা বলেন। প্রসঙ্গটি নিয়ে কথা বলার জন্য স্পিকারের…

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ (বুধবার) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৯(১)(ঘ)(আ) অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী…

বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশের ৪০৪ মিলিয়ন ডলারের ঋণ-অনুদান চুক্তি

দেশের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাতের উন্নয়নে বিশ্বব্যাংকের সাথে ৪০৪ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। বুধবার (১০ জুন) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং বিশ্বব্যাংকের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব মো: শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে ঢাকাস্থ বিশ্বব্যাংক কার্যালয়ের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমে চুক্তিতে স্বাক্ষর…

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ রোববার (৭ জুন) থেকে শুরু হচ্ছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এটি হতে যাচ্ছে সংসদের প্রথম বাজেট অধিবেশন। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন হিসেবে এই অধিবেশন আজ বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে শুরু হবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন…

উত্তর মাদার্শার জনতার মুখোমুখি হলেন এস এম মোদাচ্ছের শাহ

নিজস্ব প্রতিনিধি: মাদক, কিশোর গ্যাং, দুর্নীতি ও ইভটিজিং মুক্ত একটি সচেতন, নিরাপদ ও আধুনিক সমাজ বিনির্মাণে যুব সমাজের ভূমিকা শীর্ষক এক ব্যতিক্রমী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ নং উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রার্থী এস এম মোদাচ্ছের শাহ্-এর উদ্যোগে স্থানীয় যুব সমাজকে সাথে নিয়ে এই সভার আয়োজন করা হয়। মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য…

১০১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে স্বাস্থ্যসেবা খাতকে শক্তিশালীকরণে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এ লক্ষ্যে (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তর দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং পরিদর্শন কার্যক্রমে সহযোগিতা করার নির্দেশনা জারি করেছে। অধিদপ্তরের প্রশাসন বিভাগের পরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী আদেশে…

পানির বোতল নেয়ার অনুমতি দিলো ফিফা

আসন্ন ফুটবল বিশ্বকাপ পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে সমর্থক গোষ্ঠী ও শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের তীব্র প্রতিবাদের মুখে দ্রুতই নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে ফিফা। পানির বোতল নিয়ে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দিয়েছে ফিফা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ফিফা জানায়, ‘যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠেয় ২০২৬ ফিফা বিশ্বকাপের যেকোনো…

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব বাংলাদেশের

তুরস্ককে বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। দেশ‌টির স‌ঙ্গে বা‌ণি‌জ্যের প‌রিমাণ বাড়া‌নোর পদক্ষেপ হি‌সে‌বে মুক্ত বাণিজ্য স্বাক্ষর নি‌য়ে আলোচনা করেছে বাংলা‌দেশ। শুক্রবার (৫ জুন) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ঢাকা সফররত তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের দ্বিপক্ষীয় বৈঠ‌কে এই প্রস্তাব দিয়েছে বাংলা‌দেশ। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে খলিলুর রহমান ব‌লেন, আমি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে…

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল, জুন থেকেই কার্যকর

দেশে বিদ্যুতের পাইকারি ও খুচরা—উভয় পর্যায়ে দাম বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ বাড়ানো হয়েছে। একই সঙ্গে বিদ্যুতের সঞ্চালন (ট্রান্সমিশন) চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। আজ  বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ এক…