প্রবাসীদের অধিকার রক্ষা ও শ্রমবাজার অনুসন্ধানে জাতীয় স্টিয়ারিং কমিটি
প্রবাসী কর্মীদের অধিকার ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং বৈদেশিক শ্রমবাজার অনুসন্ধানে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় জোরদার করতে ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ গঠন করেছে সরকার। গত ১৭ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রধানমন্ত্রীকে সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীকে সহ-সভাপতি করে গঠিত ৩৬ সদস্যের এই কমিটিতে…

