সংযুক্ত আরব আমিরাতে লায়ন আলহাজ্ব সালাউদ্দীন আলীকে সম্মাননা প্রদান

অসহায় মানুষের কল্যাণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় অনন্য অবদানের জন্য সংযুক্ত আরব আমিরাতে বিশেষ সম্মাননায় ভূষিত হলেন সমাজকর্মী ও উদ্যোক্তা লায়ন আলহাজ্ব সালাউদ্দীন আলী।

গতকাল ২৮ নভেম্বর (শনিবার) সংযুক্ত আরব আমিরাতের শারজাহর একটি অভিজাত হোটেলে ‘হাটহাজারী সমিতি, সংযুক্ত আরব আমিরাত কমিটি’র উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আসাদ নূরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুজিবুল হক মন্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাহাদাৎ হোসেন এবং স্থায়ী কমিটির সদস্য মোঃ হাবিবুর রহমান ও মাওলানা হাবিবুল্লা ইসলামাবাদী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, লায়ন আলহাজ্ব সালাউদ্দীন আলী দীর্ঘদিন ধরে চট্টগ্রামের হাটহাজারীসহ নিজ এলাকায় বিভিন্ন মানবিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং এলাকার সার্বিক সামাজিক অগ্রগতিতে তাঁর উদ্যোগ ও অবদান অত্যন্ত প্রশংসনীয়। প্রবাসে অবস্থান করেও নিজ এলাকার মানুষের কল্যাণে যাঁরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন, তাঁদের এ ধরনের স্বীকৃতি নিঃসন্দেহে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

সম্মাননা গ্রহণকালে লায়ন আলহাজ্ব সালাউদ্দীন আলী আয়োজক সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই সম্মাননা আমার জন্য অত্যন্ত আনন্দ, গর্ব ও দায়িত্ববোধের বিষয়। মানুষের ভালোবাসা ও আস্থা আমাকে আগামী দিনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি অনুপ্রাণিত করবে।” তিনি ভবিষ্যতেও হাটহাজারীর মানুষের কল্যাণে এবং প্রবাসী ও দেশীয় মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বৃদ্ধিতে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি জামাল উদ্দিন, মাওলানা নাছির উদ্দীন, কামাল উদ্দিন, আবদুর রহিম, মোরশেদুজ্জামান চৌধুরী ও এনাম উদ্দিন; সিনিয়র যুগ্ম সম্পাদক জবরুল আলম চৌধুরী; এবং যুগ্ম সম্পাদক মোঃ হাশেম উদ্দীন, মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ বাবর, মোঃ ইফতেকার ফয়সাল, মোঃ সাদ্দাম হোসেন, জাহেদুল আলম বাপ্পি ও কাজী সুমন।

এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ জালাল, রবিউল হাসান রুবেল, ওসমান, রায়হান, নাজিম উদ্দীন, জানে আলম, ইলিয়াস, মুরাদ তালুকদার, ইমরান, হাফেজ মাওলানা হাসান, হাফেজ মাওলানা মাসুদ, হাফেজ মাওলানা নোমান, মোহাম্মদ সোয়াইব, হাফেজ মাওলানা জাহেদ ও মোহাম্মদ জাহাঙ্গীরসহ প্রবাসী কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *