আড়াইহাজারে ব্রাহ্মন্দী ইউপি নির্বাচন সামনে রেখে মনির হোসেনের সমর্থনে নেতাকর্মীদের মিলনমেলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: আসন্ন ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মনির হোসেন ডাক্তারের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

সভায় বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক ঐক্য, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং এলাকার সার্বিক উন্নয়নে যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী মো. মনির হোসেন ডাক্তারের প্রতি সমর্থন জানিয়ে তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।

চেয়ারম্যান পদপ্রার্থী মো. মনির হোসেন ডাক্তার তাঁর বক্তব্যে বলেন, “আমি ব্রাহ্মন্দী ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে এগিয়ে যেতে চাই। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করব। এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুযোগ-সুবিধার উন্নয়নকে অগ্রাধিকার দেব। মানুষের পাশে থেকে একটি আধুনিক, সুন্দর ও বাসযোগ্য ইউনিয়ন গড়ে তুলতে চাই। আমি সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করছি।”

সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আব্দুল লতিফ।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ভূঁইয়া, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম কন্ট্রাক্টর, সহ-কৃষিবিষয়ক সম্পাদক মো. জয়নাল আবদিন বেপারী, ইউনিয়ন বিএনপির সদস্য মো. ফিরোজ মিয়া, ব্রাহ্মন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হালিম কাজী।

এ ছাড়া ৩ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হাসিম উদ্দিন, সহসভাপতি মো. সোলায়মান মিয়া, সহসাধারণ সম্পাদক মোবারক হোসেন ও দপ্তর সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম; ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জয়নাল আবদিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নিয়ত আলী; ৬ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাসুদ মিয়া ও সাংগঠনিক সম্পাদক মো. পণ্ডিত মিয়া উপস্থিত ছিলেন।

ব্রাহ্মন্দী ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী ফাহমিদা খাতুন দীপা, সিনিয়র সহসভাপতি কোহিনুর বেগম ও সহসভাপতি মমতাজ বেগম, ইউনিয়ন যুবদল নেতা মো. মহিউদ্দিন ও মো. শাহজাহান, ৩ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন এবং সিনিয়র সহসভাপতি মো. রাসেল মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ মেজবাহ উদ্দিন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা খালেক মিলিটারি, আব্দুল হাই মোল্লা, আলমগীর মিয়া, শামীম মিয়া, নূর মোহাম্মদ প্রধান, লোকমান মিয়া ও মোহাম্মদ ফজলুল হকসহ অনেকে।

মতবিনিময় সভাটির সার্বিক সহযোগিতায় ছিলেন মো. সবুজ মিয়া।

সভায় উপস্থিত নেতাকর্মীরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পারস্পরিক যোগাযোগ ও জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

Facebook Comments Box
Share: