বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন কাজী নিরুতাজ বেগম
বাসুদেব বিশ্বাস, বান্দরবান: বান্দরবানে জেলা ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদ সদস্য ও ক্রীড়া বিষয়ক কনভেনিং কমিটির কনভেনর কাজী নিরুতাজ বেগম।
বুধবার (১৮ নভেম্বর) সকালে বান্দরবান জেলা ক্রীড়া অফিস পরিদর্শন শেষে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে অনুষ্ঠিত আনন্দ উৎসব অনুষ্ঠানে পুরষ্কার বিতরন করেন।
বান্দরবান জেলা ক্রীড়া অফিসার মো.রেজাউল করিমের সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে এসময় বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ মংসিং প্রু নজি,কারাতে প্রশিক্ষক উ ক্য হ্লা,ক্রীড়া সংগঠক মাহফুজুর রশিদ বাচ্চু,সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ন সাধারন সম্পাদক একিনু মারমাসহ স্থানীয় ক্রীড়া সংগঠক,সাংবাদিক ও সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।
এসময় বান্দরবান জেলা ক্রীড়া অফিসের সার্বিক কার্যক্রমে জেলা পরিষদের সহযোগিতা নিশ্চিত করার কথা জানান জেলা পরিষদ সদস্য ও ক্রীড়া বিষয়ক কনভেনিং কমিটির কনভেনর কাজী নিরুতাজ বেগম। প্রশিক্ষণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নেয়ার ঘোষনা দিয়ে তিনি জানান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি প্রশিক্ষণমূলক কার্যক্রম জোরদার করা হবে।এছাড়া বান্দরবান এর ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে একটি স্পোর্টস কনফারেন্স এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখা স্থানীয় খেলোয়াড়দের প্রনোদনা ও সংবর্ধনার আয়োজন করা হবে। পরে তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে আয়োজিত আনন্দ উৎসব অনুষ্ঠানে উপস্থিত হয়ে ২০জন শিশুর মাঝে পুরষ্কার বিতরন করেন।

