সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে রিয়াদে জমকালো আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি সাংবাদিক ও প্রবাসীদের অংশগ্রহণে জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সাংস্কৃতিক সন্ধ্যা। প্রবাসে ব্যস্ত জীবনে দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল গান,কবিতা,আবৃত্তি নানা ধরনের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

উক্ত আয়োজন সাধারণ সম্পাদক ফকির আল আমীন এর পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফারুক আহমেদ চান,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি ছিলেন ফোরামের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম হৃদয়, আয়োজক কমিটির আহবায়ক শাহজালাল ভুট্টো,স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম,বিশেষ অতিথি বিশিষ্ট ব্যাবসায়ী জালাল উদ্দীন ফয়সাল,মিজানুর রহমান চৌধুরী,এনটিভি দশর্ক ফোরাম সভাপতি আলী হাসান কিরণ,সমাজসেবক ঈসাউল্লাহ সহ অসংখ্য প্রবাসীরা।

১৯৯৬ সালে প্রতিষ্ঠা হয় বাপ্রসাফ,সংগঠনের সকলের পক্ষ থেকে বলা হয় প্রবাসী সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য আরও শক্তিশালী করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের দেশীয় সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত রাখতেই এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে ৭১টিভি প্রতিনিধি মাসুদ রানা,গাজী টিভি প্রতিনিধি ফকির হাকিম,একুশে টিভি প্রতিনিধি মিজানুর রহমান ভুইয়া সহ সকল প্রবাসী সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন সকলে।

অনুষ্ঠানে বক্তারা বলেন,প্রবাসী সাংবাদিকরা শুধু সংবাদ পরিবেশনেই ভূমিকা রাখছেন না; তারা বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা,সম্ভাবনা ও সাফল্যের কথা তুলে ধরছেন। সাংবাদিকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজক,অতিথি,সাংবাদিক ও শিল্পীদের মধ্যে সম্মাননা ও শুভেচ্ছা বিনিময় করা হয়। পরে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *