চেলসিতে যোগ দিচ্ছেন আর্জেন্টিনার মার্তিনেজ

অ্যাস্টন ভিলা ছেড়ে চেলসিতে যোগ দিতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক ৩৩ বছর বয়সী এমিলিয়ানো মার্তিনেজ।

সাড়ে ৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আর্জেন্টাইন গোলরক্ষককে দলে টানতে অ্যাস্টন ভিলার সাথে সমঝোতায় পৌঁছেছে চেলসি, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১২৫ কোটি টাকা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, চেলসির সাথে দুই বছরের চুক্তি করবেন মার্তিনেজ। চুক্তির মেয়াদ এক বছর বাড়ানোর সুযোগও থাকবে।

দলের বর্তমান গোলরক্ষক রবার্ট সানচেজের বাজে পারফরমেন্স চিন্তায় ফেলে চেলসিকে। গত সোমবার প্রিমিয়ার লিগে ফুলহামের বিপক্ষে ৩-২ গোলে জয়ের ম্যাচে দুটি বড় ভুল করেন সানচেজ।

এরপরই সানচেজকে নিয়ে সমালোচনা শুরু হয় এবং তার দলে থাকা নিয়ে প্রশ্নও জাগে। নতুন কোচ জাবি আলোনসোর আগ্রহেই মার্তিনেজকে দলে নিচ্ছে চেলসি।

২০২০ সালে সাড়ে ১৭ মিলিয়ন পাউন্ডে আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দেন মার্তিনেজ। এরপর থেকে ক্লাবের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন তিনি। গত মৌসুমে ভিলার ইউরোপা লিগ জয়ে বড় ভূমিকা রাখেন মার্তিনেজ। ভিলার হয়ে ২৫৬টি ম্যাচ খেলেন তিনি।

২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মার্তিনেজ। ফাইনালসহ বেশ কিছু ম্যাচে টাইব্রেকারে প্রতিপক্ষ খেলোয়াড়ের শট রুখ দিয়েছেন তিনি। সর্বশেষ বিশ্বকাপেও আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে বড় অবদান রাখেন তিনি। ফাইনালের স্পেনের কাছে হারলেও শিরোপা নির্ধারণী ম্যাচে গোলপোস্টে মার্তিনেজের পারফরমেন্স ছিল দুর্দান্ত।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *