রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অলির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে ১১ দলীয় ঐক্যের নেতারা তার পক্ষে প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন।

জানা গেছে, মনোনয়ন ফরমে প্রস্তাবক হলেন বিরোধী দলীয় নেতা ও ঢাকা-১৫ আসনের এমপি ডা: শফিকুর রহমান ও সমর্থক হলেন এনসিপির নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন।

জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী নির্বাচনী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা এবং কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী রাষ্ট্রপ্রতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার সময় আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১৬ আগস্ট। প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। ভোট হবে ২০ আগস্ট জাতীয় সংসদের সংসদ কক্ষে। ৩৪৯ জন সংসদ সদস্য এই নির্বাচনের ভোটার।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *